Exodus 29:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তুমি হারুনের অভিষেকের ভেড়ার বুকের অংশ নিয়ে দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে দোলাবে; তা তোমার অংশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের নিযুক্তির জন্য তুমি মেষের বক্ষটি নেওয়ার পর, সেটি এক দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে দুলিয়ো, এবং এটি তোমার অংশ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তুমি হারোণের হস্তপূরণার্থক মেষের বক্ষঃস্থল লইয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহা তোমার অংশ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তুমি হারোণের হস্তপূরণার্থক মেষের বক্ষঃস্থল লইয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহা তোমার অংশ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের পুরোহিত-পদে বহাল-অনুষ্ঠানের এই ভেড়াটার বুকের অংশ নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে তা দোলাবে। এটা তোমার ভাগে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের ইমাম-পদে বহাল করবার কাজের এই ভেড়াটার বুকের অংশ নিয়ে দোলন-কোরবানী হিসাবে মাবুদের সামনে তা দোলাবে। এটা তোমার ভাগে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তুমি হারোণের অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির বুকের অংশটুকু নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। এই অংশটুকু তোমার প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর বলি দেওয়া মেষটির বক্ষ কেটে নেবে| (হারোণের মহাযাজকের পদে অভিষেক উৎসবে এই মেষটিকে ব্যবহার করা হয়েছিল|) মেষটির বক্ষ প্রভুর সামনে দোলনীয় নৈবেদ্যর মত দোলাও এবং তারপরে রেখে দাও| এটি তোমার খাবার জন্য থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তুমি হারোণের হাতে পবিত্র করা ভেড়ার বুকের অংশ নেবে এবং সদাপ্রভুর সামনে দোলাবে এবং আমাকে উপহার দেবে; তখন এটি তোমার খাবার জন্য অংশ হবে।