Exodus 29:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন ও তার পুত্রদের অভিষেকের ভেড়ার যে দোলনীয় উপহার বুকের অংশ দোলায়িত ও যে উত্তোলনীয় উপহার ঊরু উত্তোলিত হল, তা তুমি পবিত্র করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজকপদে নিযুক্তিমূলক মেষের সেই অঙ্গগুলি শুচিশুদ্ধ কোরো, যেগুলি হারোণ ও তার ছেলেদের অধিকারভুক্ত: সেই বক্ষঃস্থল, যা দোলানো হল এবং সেই ঊরু, যা উপহার দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত ও যে, উত্তোলনীয় উপহার জঙ্ঘা উত্তোলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত ও যে উত্তোলনীয় উপহার জঙ্ঘা উত্তোলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণ ও তার ছেলেদের পুরোহিত-পদে বহাল-অনুষ্ঠানের ভেড়াটা থেকে নেওয়া দোলন-উৎসর্গের মাংস এবং উৎসর্গ করা ঊরুর মাংস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুন ও তার ছেলেদের ইমাম-পদে বহাল করবার ভেড়াটা থেকে নেওয়া দোলন-কোরবানীর গোশ্‌ত এবং কোরবানী দেওয়া রানের গোশ্‌ত পাক-পবিত্র করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তার পুত্রদের অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির বুকের অংশ এবং পুরোহিতদের জন্য সংরক্ষিত ঊরু নিয়ে তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশেষ নৈবেদ্যরূপে নিবেদন করে পবিত্র করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের মহাযাজকরূপে অভিষেকের শিষ্টাচারে ব্যবহৃত ছাগলের পা ও স্তন এই বিশেষ অঙ্গ দুটি পবিত্র হল| এবার ঐ দুটি অঙ্গ হারোণ ও তার পুত্রদের দিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি অবশ্যই উপহারের সেই উচ্চিকৃত বুকের অংশ এবং উপহারের সেই ভেড়ার উরু আমার জন্য পবিত্র করবে, হারোণ ও তার ছেলেদের হাতে পবিত্র করা ভেড়ার যে দোলায়িত বুকের অংশ ও যে উরু উপহার দেওয়া হয়েছে, তা তুমি পবিত্র করবে।