Exodus 29:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পুত্রদের মধ্যে যে তার পদে ইমাম হয়ে পবিত্র স্থানে পরিচর্যা করতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, সে সেই পোশাক সাত দিন পরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার যে ছেলে যাজকরূপে তার স্থলাভিষিক্ত হবে এবং পবিত্রস্থানে পরিচর্যা করার জন্য সমাগম তাঁবুতে আসবে, তাকে সাত দিন ধরে সেগুলি পরে থাকতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পুত্রদের মধ্যে যে তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে পরিচর্য্যা করিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পুত্রদের মধ্যে যে তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে পরিচর্যা করিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের পরে তার যে ছেলে পুরোহিত হয়ে মিলন-তাম্বুর পবিত্র স্থানে সেবা করতে যাবে তাকে সাত দিন পর্যন্ত এই পোশাক গায়ে রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের পরে তার যে ছেলে ইমাম হয়ে মিলন-তাম্বুর পবিত্র স্থানে এবাদত-কাজ করতে যাবে তাকে সাত দিন পর্যন্ত এই পোশাক গায়ে রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের পুত্রদের মধ্যে যে তার স্থলে পুরোহিত নিযুক্ত হবে, পবিত্র স্থানে পরিচর্যার জন্য যে সম্মিলন শিবিরে প্রবেশ করবে, সে সাতদিন ঐ পোষাকগুলি পরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের পর তার ছেলেদের মধ্যে থেকেই একজন মহাযাজকের দায়়ভার সামলাবে| সে যখন সমাগম তাঁবুতে পবিত্র স্থানের সেবায় নিযোজিত হবে তখন সে সাতদিন ঐ পোশাকগুলোই পরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ছেলেদের মধ্যে যে তার পদে যাজক হবে, যে পবিত্র জায়গায় সেবা করতে সমাগম তাঁবুতে প্রবেশ করবে, সে সেই বস্ত্র সাত দিন পরবে।