Exodus 29:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং হারুন ও তার পুত্ররা জমায়েত-তাঁবুর দ্বারে সেই ভেড়ার গোশ্ত ও ডালিতে রাখা সেই রুটি ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর প্রবেশদ্বারে, হারোণ ও তার ছেলেদের সেই মেষের মাংস ও ঝুড়িতে রাখা রুটি খেতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং হারোণ ও তাহার পুত্রগণ সমাগম-তাম্বুর দ্বারে সেই মেষমাংস ও ডালিতে স্থিত সেই রুটী ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং হারোণ ও তাহার পুত্রগণ সমাগম-তাম্বুর দ্বারে সেই মেষের মাংস ও ডালিতে স্থিত সেই রুটি ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিলন-তাম্বুর দরজার কাছে হারোণ ও তার ছেলেরা টুকরিতে রাখা রুটির সংগে এই মাংস খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিলন-তাম্বুর দরজার কাছে হারুন ও তার ছেলেরা টুকরিতে রাখা রুটির সংগে এই গোশ্ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের দ্বারে বসে হারোণ ও তার পুত্রেরা সেই মাংস ও ঝুড়িতে রাখা রুটি ভোজন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাগম তাঁবুর সামনের দরজায় বসে হারোণ ও তার পুত্ররা ঐ রান্না করা মাংস খাবে| ঝুড়ির রুটি দিয়ে তারা মাংস খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ ও তার ছেলেরা সমাগম তাঁবুর দরজার কাছে সেই ভেড়ার মাংস এবং ডালিতে থাকা সেই রুটি খাবে।