Exodus 29:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অভিষেক দ্বারা তাদেরকে পবিত্র করার জন্য যা দিয়ে কাফ্‌ফারা করা হল, তা তারা ভোজন করবে; কিন্তু অপর কোন লোক তা ভোজন করবে না, কারণ সেসব পবিত্র বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের যাজকপদে নিযুক্তি ও অভিষেকের জন্য যে যে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করা হল, সেগুলির আধারেই তাদের এই নৈবেদ্যগুলি খেতে হবে। কিন্তু অন্য কেউ সেগুলি খেতে পারবে না, কারণ সেগুলি পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হস্তপূরণ দ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহা তাহারা ভোজন করিবে; কিন্তু অপর কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সে সকল পবিত্র বস্তু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হস্তপূরণ দ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহা তাহারা ভোজন করিবে; কিন্তু অপর কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সেই সকল পবিত্র বস্তু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পুরোহিতের কাজে বহাল করবার জন্য এবং আমার উদ্দেশ্যে তাদের আলাদা করে নেবার জন্য যে সব উৎসর্গ করা খাবার পাপ ঢাকবার কাজে ব্যবহার করা হবে তা হারোণ ও তার ছেলেদের খেতে হবে। অন্য কেউ তা খেতে পারবে না, কারণ তা পবিত্র খাবার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ইমামের কাজে বহাল করবার জন্য এবং পাক-পবিত্র করবার জন্য যে সব কোরবানী দেওয়া খাবার গুনাহ্‌ ঢাকবার কাজে ব্যবহার করা হবে তা হারুন ও তার ছেলেদের খেতে হবে। অন্য কেউ তা খেতে পারবে না, কারণ তা পবিত্র খাবার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিষেক ও বরণানুষ্ঠানে তাদের জন্য যে সব দ্রব্য উৎসর্গ করা হবে তা তারা ভক্ষণ করবে। কেবলমাত্র যাজকেরাই এই পবিত্র বস্তু ভোজন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই পদ্ধতিতে তাদের পাপমোচন হবে এবং তারা প্রায়শ্চিত্তের মাধ্যমে যাজক হিসেবে আত্মপ্রকাশ করবে| আর কাউকে ওগুলো খেতে দেওয়া হবে না, কারণ সেগুলি পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার জন্য তাদেরকে পবিত্র করার জন্য যে সব মাংস এবং রুটি দিয়ে প্রায় শ্চিত্ত করা হল, তা তারা খাবে; কিন্তু অন্য কোন লোক তা খাবে না, কারণ তার অবশ্যই সেগুলি পবিত্র বস্তু মান্য করবে ও আমার জন্য সংরক্ষিত করবে।