Exodus 29:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ অভিষেকের গোশ্‌ত ও রুটি থেকে যদি সকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে তবে সেই অবশিষ্ট অংশ আগুনে পুড়িয়ে দেবে। কেউ তা ভোজন করবে না, কারণ তা পবিত্র বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যাজকপদে নিযুক্তিমূলক সেই মেষের কিছুটা মাংস বা কয়েকটি রুটি যদি সকাল পর্যন্ত অবশিষ্ট থেকে যায়, তবে সেগুলি পুড়িয়ে ফেলো। তা যেন অবশ্যই খাওয়া না হয়, কারণ তা পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ হস্তপূরণার্থক মাংস ও রুটী হইতে যদি প্রাতঃকাল পর্য্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেই অবশিষ্ট অংশ অগ্নিতে পোড়াইয়া দিবে; কেহ তাহা ভোজন করিবে না, কারণ তাহা পবিত্র বস্তু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ হস্তপূরণার্থক মাংস ও রুটি হইতে যদি প্রাতঃকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেই অবশিষ্ট অংশ অগ্নিতে পোড়াইয়া দিবে। কেহ তাহা ভোজন করিবে না, কারণ তাহা পবিত্র বস্তু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বহাল-অনুষ্ঠানের ভেড়ার কোন মাংস বা রুটি যদি সকাল পর্যন্ত থেকে যায় তবে তা পুড়িয়ে ফেলতে হবে। তা যেন কেউ না খায়, কারণ সেটা পবিত্র খাবার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বহাল করবার কাজের ভেড়ার কোন গোশ্‌ত বা রুটি যদি সকাল পর্যন্ত থেকে যায় তবে তা পুড়িয়ে ফেলতে হবে। তা যেন কেউ না খায়, কারণ সেটা পবিত্র খাবার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন সকাল পর্যন্ত যদি ঐ মাংস বা রুটির কিছু অবশিষ্ট থাকে তাহলে সব পুড়িয়ে ফেলতে হবে। ঐ খাবার আর খাওয়া চলবে না কারণ তা পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন খাবার রুটি বা মাংস অবশিষ্ট থাকে তাহলে পরদিন সকালে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে| কেউ এ খাবার খাবে না কারণ এই খাবার বিশেষ উপায়ে বিশেষ সময়ে খেতে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার জন্য ঐ পবিত্র করা সেই মাংস ও সেই রুটি থেকে যদি সকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেইগুলি অবশ্যই আগুনে পুড়িয়ে দেবে; কেউ সেগুলি খাবে না, কারণ তা পবিত্র বস্তু ও আমার জন্য সংরক্ষিত।