Exodus 29:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে এই যে সমস্ত হুকুম করলাম, সেই অনুসারে হারুনের প্রতি ও তার পুত্রদের প্রতি করবে; সাত দিন তাদের অভিষেক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাকে দেওয়া আমার আদেশানুসারে তুমি হারোণ ও তার ছেলেদের প্রতি সবকিছু কোরো, যাজকপদে তাদের নিযুক্ত করার জন্য সাত দিন সময় নিও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের প্রতি ও তাহার পুত্রগণের প্রতি করিবে; সাত দিন তাহাদের হস্তপূরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের প্রতি ও তাহার পুত্রগণের প্রতি করিবে; সাত দিন তাহাদের হস্তপূরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণ ও তার ছেলেদের প্রতি আমি যা যা তোমাকে করতে বললাম তা সবই তুমি করবে। এই বহাল-অনুষ্ঠানটি তুমি সাত দিন ধরে করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুন ও তার ছেলেদের প্রতি আমি যা যা তোমাকে করতে বললাম তা সবই তুমি করবে। এই বহাল করবার কাজটা তুমি সাত দিন ধরে করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তার পুত্রদের সম্পর্কে আমার দেওয়া সমস্ত নির্দেশ তুমি পালন করবে। সাত দিন ধরে তুমি তাদের বরণের অনুষ্ঠান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার আদেশ মতো তুমি হারোণ ও তার পুত্রদের এগুলি করাবে| আমি যা যা বলেছি তুমি তাদের জন্য ঠিক তাই করবে| তাদের যাজক পদে অভিষেকের শিষ্টাচার সাত দিন ধরে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে আমি যে তোমাকে এই সব আজ্ঞা করলাম, সেই অনুসারে হারোণ ও তার ছেলেদের প্রতি তুমি করবে; তুমি সাত দিনের তাদেরকে আমার জন্য পবিত্র করবে।