Exodus 29:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কাফ্ফারার জন্য প্রতিদিন গুনাহ্-কোরবানী হিসেবে এক একটি ষাঁড় কোরবানী করবে; কাফ্ফারা করে কোরবানগাহ্কে পবিত্র করবে, আর তা তেল ঢেলে অভিষেক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রায়শ্চিত্ত করার জন্য এক পাপার্থক বলিরূপে প্রতিদিন একটি করে বলদ বলি দিয়ো। বেদির জন্য প্রায়শ্চিত্ত করার দ্বারা সেটি শুচিশুদ্ধ কোরো, এবং সেটি পবিত্র করার জন্য তা অভিষিক্ত কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি প্রায়শ্চিত্তের জন্য প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটী পুংগোবৎস উৎসর্গ করিবে, এবং প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে মুক্ত-পাপ করিবে, আর তাহা পবিত্র করণার্থে অভিষেক করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি প্রায়শ্চিত্তের জন্য প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটি পুংগোবৎস উৎসর্গ করিবে; প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে পবিত্র করিবে, আর তাহা পবিত্র করণার্থে অভিষেক করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গ হিসাবে তুমি সেই সাত দিনের প্রত্যেক দিন একটা করে ষাঁড় উৎসর্গ করবে। পাপ ঢাকা দেবার অনুষ্ঠান দ্বারা বেদীটা শুচি করে নেবে এবং তেল ঢেলে সেটা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্ ঢাকা দেবার জন্য গুনাহের কোরবানী হিসাবে তুমি সেই সাত দিনের প্রত্যেক দিন একটা করে ষাঁড় কোরবানী দেবে। গুনাহ্ ঢাকা দেবার কোরবানী দ্বারা কোরবানগাহ্টা পাক-সাফ করবে এবং তেল ঢেলে সেটা পাক-পবিত্র করে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিদিন তুমি প্রায়শ্চিত্তের জন্য পাপস্খালনের বিল স্বরূপ একটি বৃষ বলিদান করবে। বেদীর উপরে পাপস্খালনের বলি উৎসর্গ করে তুমি সেটিকে পাপমুক্ত করবে এবং তারপর বেদী অভিষিক্ত করে পবিত্র করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিন ধরে তুমি প্রত্যেকদিনে একটি করে বলদ বলি দেবে| হারোণ ও তার পুত্রদের পাপমোচনের জন্য এই উপায় অবলম্বন করতে হবে| এই প্রায়শ্চিত্ত বেদীকে পূণ্য করার জন্য করতে হবে| এবং বেদীকে পবিত্র করার জন্য জলপাইয়ের তেল ঢালবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি প্রতিদিন প্রায়শ্চিত্তের জন্য পাপের বলিরূপে একটি করে পুরুষ গরু উৎসর্গ করবে এবং তুমি প্রায়শ্চিত্ত করে বেদিকে পাপ মুক্ত করবে এবং পবিত্র করার জন্য তা অভিষেক করবে।