Exodus 29:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কোরবানগাহ্র জন্য সাত দিন কাফ্ফারা দিয়ে তা পবিত্র করবে; তাতে কোরবানগাহ্ অতি পবিত্র হবে; কেউ যদি কোরবানগাহ্ সপর্শ করে, তাকে পবিত্র হতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন ধরে বেদির জন্য প্রায়শ্চিত্ত কোরো এবং সেটি পবিত্র কোরো। তখন সেই বেদিটি মহাপবিত্র হয়ে যাবে এবং যা কিছু সেটিকে স্পর্শ করবে তাও পবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহা পবিত্র করিবে; তাহাতে বেদি অতি পবিত্র হইবে; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহা পবিত্র করিবে; তাহাতে বেদি অতি পবিত্র হইবে; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা শুচি করে নেবার জন্য সাত দিন পর্যন্ত প্রতিদিন পাপ ঢাকা দেবার অনুষ্ঠান দ্বারা সেটা আমার উদ্দেশ্যে আলাদা করে নিতে হবে। তাতে সেই বেদীটা একটা মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা কিছু আসবে তা আমার উদ্দেশ্যে আলাদা হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্টা পাক-সাফ করে নেবার জন্য সাত দিন পর্যন্ত প্রতিদিন গুনাহ্ ঢাকা দেবার কোরবানী দ্বারা সেটা পাক-পবিত্র করে নিতে হবে। তাতে সেই কোরবানগাহ্টা একটা মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা কিছু আসবে তা পাক-পবিত্র হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন তুমি বেদীর জন্য প্রায়শ্চিত্ত করে সেটিকে পবিত্র করবে। তখন তা হবে মহাপবিত্র বেদী। যা কিছু সেই বেদীর সংস্পর্শ লাভ করবে তা পূর্ত ও পবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি সাত দিন ধরে প্রায়শ্চিত্ত করে সাতদিন ধরে বেদীকে পূণ্য ও পবিত্র করে তুলবে| সে সময় বেদীটি অতি পবিত্র স্থান হয়ে উঠবে| বেদীর সংস্পর্শে যা আসবে তাই-ই পবিত্র হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সাত দিনের বেদিটিকে প্রায়শ্চিত্ত করবে এবং তা পবিত্র করবে। তখন বেদিটি অতি পবিত্র হবে, আমার জন্য সংরক্ষিত হবে। যা কিছু বেদি স্পর্শ করবে সেটি একইরকম পবিত্র হতে হবে।