Exodus 29:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কোরবানগাহ্র উপরে তুমি এ সমস্ত কোরবানী করবে; নিয়মিতভাবে প্রতি-দিন এক বছর বয়সের দু’টি ভেড়ার বাচ্চা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রতিদিন নিয়মিতভাবে সেই বেদির উপরে তোমাকে যা যা উৎসর্গ করতে হবে, তা হল এই: এক বছর বয়স্ক দুটি মেষশাবক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে; নিয়ত প্রতিদিন একবর্ষীয় দুইটি মেষশাবক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এর পর থেকে সেই বেদীর উপর প্রত্যেক দিন নিয়মিত ভাবে দু’টা করে ভেড়ার বাচ্চা উৎসর্গ করতে হবে; তার প্রত্যেকটার বয়স হবে এক বছর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এর পর থেকে সেই কোরবানগাহের উপর প্রত্যেক দিন নিয়মিত ভাবে দু’টা করে ভেড়ার বাচ্চা কোরবানী দিতে হবে; তার প্রত্যেকটার বয়স হবে এক বছর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর উপরে তুমি এই গুলি আহুতি দেবে: নিয়মিতভাবে প্রতিদিন একবছর বয়সের দুটি মেষশাবক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রত্যেকদিন তুমি বেদীতে কিছু না কিছু নৈবেদ্য দেবে| তোমাকে এক বছর বয়সের দুটো মেষ বলি দিতেই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সেই বেদির উপরে প্রতিদিন একবছর বয়সী ভেড়ার বাচ্চা দুটি করে বলি উৎসর্গ করবে;