Exodus 29:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দ্বার-সমীপে এনে গোসল করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হারোণ ও তার ছেলেদের সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এনো এবং জল দিয়ে তাদের গা ধুয়ে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার-সমীপে আনিয়া জলে স্নান করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার-সমীপে আনিয়া জলে স্নান করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হারোণ ও তার ছেলেদের মিলন-তাম্বুর দরজার কাছে নিয়ে যাবে এবং জল দিয়ে তাদের শরীর ধুয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হারুন ও তার ছেলেদের মিলন-তাম্বুর দরজার কাছে নিয়ে যাবে এবং পানি দিয়ে তাদের শরীর ধুয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে আসবে এবং সেখানে তাদের স্নান করাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর হারোণ ও তার পুত্রদের সমাগম তাঁবুর দরজায় নিয়ে আসবে| পরিষ্কার জলে তাদের স্নান করাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি হারোণ ও তার ছেলেদেরকে সমাগম তাঁবুর ফটকের কাছে আনবে এবং জল দিয়ে হারোণ ও তার ছেলেদেরকে স্নান করাবে।