Exodus 29:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রথম ভেড়ার বাচ্চার সঙ্গে এক হিনের চার ভাগের একভাগ ছেঁচা জলপাইয়ের তেল (ঐফা) পাত্রের দশ ভাগের এক ভাগ ময়দার সংগে মিশিয়ে এবং পেয় উৎসর্গের জন্য হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর-রস উৎসর্গ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মেষশাবকটির সাথে সাথে হিনের এক-চতুর্থাংশ নিংড়ানো জলপাই তেল মিশ্রিত ঐফার এক-দশমাংশ মিহি আটা এবং পেয়-নৈবেদ্যরূপে হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারসও উৎসর্গ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রথম মেষশাবকের সহিত উখলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত [ঐফা] পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রথম মেষশাবকের সহিত উখলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত [ঐফা] পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম ভেড়াটার সংগে এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা প্রায় এক লিটার ছেঁচা জলপাইয়ের তেলের সংগে মিশিয়ে উৎসর্গ করতে হবে। এছাড়া ঢালন-উৎসর্গ হিসাবে প্রায় এক লিটার আংগুর-রসও উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম ভেড়াটার সংগে এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা প্রায় এক লিটার ছেঁচা জলপাইয়ের তেলের সংগে মিশিয়ে কোরবানী করতে হবে। এছাড়া ঢালন-কোরবানী হিসাবে প্রায় এক লিটার আংগুর-রসও কোরবানী করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম মেষশাবকটির সঙ্গে তুমি এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা এবং এক হিনের সিকি পরিমাণ খাঁটি জলপাইয়ের তেল উৎসর্গ করবে। এর সঙ্গে তুমি এক হিনের সিকি পরিমাণ দ্রাক্ষারস পানীয় নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তুমি প্রথম মেষটিকে বলি দেবে তখন তার সঙ্গে এক পোয়া খাঁটি জলপাই তেল আর তিন পোয়া দ্রাক্ষারসের সঙ্গে আট বাটি ভাল গমের আটাও উৎসর্গ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রথম ভেড়া বাচ্চাটির সঙ্গে হিনের এক চতুর্ থাংশ পেষাই করা জিত (অলিভ) তেল মেশানো [ঐফা] পাত্রের দশ ভাগের এক ভাগ ময়দা এবং পানীয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দেবে।