Exodus 29:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় ভেড়ার বাচ্চাটি সন্ধ্যাবেলা কোরবানী করবে এবং সকাল বেলার মত শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গের সঙ্গে তাও মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হিসেবে কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোধূলিবেলায় অন্য মেষশাবকটিও সকালবেলার মতো একই শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সহযোগে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত এক প্রীতিকর সৌরভ, এক ভক্ষ্য-নৈবেদ্যরূপে উৎসর্গ কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় মেষশাবকটী সন্ধ্যাকালে উৎসর্গ করিবে, এবং প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের সহিত তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় মেষশাবকটি সন্ধ্যাকালে উৎসর্গ করিবে এবং প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের সহিত তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধ্যাবেলায় যে ভেড়াটা উৎসর্গ করা হবে তার সংগে সকালবেলার মত সেই একই রকমের শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এটা হবে সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ যার গন্ধে তিনি খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধ্যাবেলায় যে ভেড়াটা কোরবানী দেওয়া হবে তার সংগে সকালবেলার মত সেই একই রকমের শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী করতে হবে। এটা হবে মাবুদের উদ্দেশে আগুনে করা কোরবানী যার গন্ধে তিনি খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয় মেষশাবকটি তুমি সন্ধ্যায় উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভোগ ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভোগ ও পানীয় নৈবেদ্যের হোম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার দ্বিতীয় মেষটি গোধূলি বেলায় বলি দেবে| এটির শস্য নৈবেদ্য এবং এটির পেয় নৈবেদ্য হবে সকালের নৈবেদ্যর মতোই| এটা হবে একটি সুগন্ধ সৌরভ, প্রভুকে নিবেদিত একটি হোমবলি| এবং প্রভু তা নিঃশ্বাসে গ্রহণ করবেন এবং তার গন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দ্বিতীয় ভেড়া বাচ্চাটি সন্ধ্যার দিন উৎসর্গ করবে এবং সকালের মত শষ্য এবং পানীয় নৈবেদ্যের সঙ্গে উত্সর্গ করবে। এগুলি সদাপ্রভুর উদ্দেশ্যে এক মিষ্টি সুবাস উত্পন্ন করবে এবং এটি আমার জন্য আগুনের নৈবেদ্য বলে উৎসর্গ হবে।