Exodus 29:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটি তোমাদের পুরুষানুক্রমে নিয়মিত ভাবে (কর্তব্য) পোড়ানো কোরবানী; জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের সম্মুখে, যে স্থানে আমি তোমার সঙ্গে আলাপ করতে তোমাদের কাছে দেখা দেব, সেই স্থানে এ উৎসর্গ করা কর্তব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বংশপরম্পরায় সদাপ্রভুর সামনে, সমাগম তাঁবুর প্রবেশদ্বারে নিয়মিতভাবে এই হোমবলিটি উৎসর্গ করতে হবে। সেখানে আমি তোমার সাথে দেখা করব ও তোমার সাথে কথা বলব;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত [কর্ত্তব্য] হোম; সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে, যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে [ইহা কর্ত্তব্য]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত [কর্তব্য] হোম; সমাগম-তাম্বুর দ্বার-সমীপে সদাপ্রভুর সম্মুখে, যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের নিকটে দেখা দিব, সেই স্থানে [ইহা কর্তব্য]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বংশের পর বংশ ধরে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর, অর্থাৎ আমার সামনে নিয়মিত ভাবে এই পোড়ানো-উৎসর্গ করতে হবে। সেখানেই আমি তোমাদের সংগে দেখা করব এবং তোমার সংগে কথা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বংশের পর বংশ ধরে মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের, অর্থাৎ আমার সামনে নিয়মিত ভাবে এই পোড়ানো-কোরবানী দিতে হবে। সেখানেই আমি তোমাদের সংগে দেখা করব এবং তোমার সংগে কথা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরুষানুক্রমে প্রতিদিন তোমরা এই হোম-বলি উৎসর্গ করবে। এখানেই আমি তোমাকে দর্শন দেব এবং তোমার সঙ্গে কথা বলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর প্রতিদিনের নৈবেদ্যগুলোকেই পুড়িয়ে ফেলতে হবে| সমাগম তাঁবুর দরজাতেই এটা করবে| প্রভুকে নৈবেদ্য দেবার সময় সর্বদা এটাই করবে| আমি, প্রভু তোমাদের সঙ্গে কথা বলার জন্য ওখানেই দর্শন দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইগুলি তোমাদের বংশানুক্রমে নিয়মিত হোমবলি। তুমি এগুলি সমাগম তাঁবুর দরজার কাছে আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে যে জায়গায় আমি তোমার সঙ্গে কথা বলতে তোমাদের কাছে দেখা দেব, সেই জায়গায় করবে।