Exodus 29:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে আমি বনি-ইসরাইলদের কাছে দেখা দেব এবং আমার মহিমায় তাঁবু পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও সেখানেই আমি ইস্রায়েলীদের সাথে দেখা করব, এবং সেই স্থানটি আমার মহিমা দ্বারা পবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে আমি ইস্রায়েল-সন্তানগণের কাছে দেখা দিব, এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রীকৃত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে আমি ইস্র্রায়েল-সন্তানগণের নিকটে দেখা দিব, এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রীকৃত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সংগে আমি সেখানে দেখা করব এবং আমার মহিমা সেই জায়গাটাকে আলাদা করে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সংগে আমি সেখানে দেখা করব এবং আমার মহিমা সেই জায়গাটাকে পবিত্র করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এখান থেকে ইসরায়েলীদের দর্শন দেব। আমার মহিমায় এই স্থান হবে পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের সঙ্গে সাক্ষাৎ করব ঐ স্থানেই এবং আমার মহিমা ঐ স্থানকে পবিত্র করে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানেই আমি ইস্রায়েলীয়দের কাছে দেখা দেব এবং আমার প্রতাপে তাঁবু পবিত্র হবে।