Exodus 29:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্ পবিত্র করবো এবং আমার ইমামের কাজ করার জন্য হারুনকে ও তার পুত্রদেরকে পবিত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব আমি সেই সমাগম তাঁবু ও বেদিটি পবিত্র করব এবং যাজকরূপে আমার সেবা করার জন্য হারোণ ও তার ছেলেদেরও পবিত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সদামগ-তাম্বু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজনকর্ম্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সমাগম-তাম্বু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজন কর্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি মিলন-তাম্বু ও বেদী আমার উদ্দেশ্যে আলাদা করে রাখব এবং পুরোহিত হয়ে আমার সেবা করবার জন্য হারোণ ও তার ছেলেদেরও আলাদা করে রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মিলন-তাম্বু ও কোরবানগাহ্ পাক-পবিত্র করব এবং আমার ইমাম হবার জন্য হারুন ও তার ছেলেদেরও পাক-পবিত্র করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবির ও বেদীটিকে আমি পবিত্র করব। হারোণ ও তার পুত্রদের আমি আমার পৌরোহিত্যের কাজে নিয়োগ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই সমাগম তাঁবুকে আমি পবিত্র করে তুলব এবং বেদীকেও পবিত্র করে তুলব| হারোণ ও তার পুত্ররা যাতে আমাকে যাজক হয়ে সেবা করতে পারে তার জন্য আমি ওদেরও পবিত্র করে তুলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি সমাগম তাঁবু এবং বেদি পবিত্র করব কারণ এগুলি শুধু আমারই। আমি যাজকের কাজ করার জন্য ও আমাকে সেবা করার জন্য হারোণ ও তার ছেলেদের পবিত্র করব।