Exodus 29:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেসব পোশাক নিয়ে হারুনকে ইমামের পোশাক, এফোদের পরিচ্ছদ, এফোদ ও বুকপাটা পরাবে এবং এফোদের বুনানি করা পটুকা তাতে আবদ্ধ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পোশাকগুলি নিয়ে হারোণকে নিমা, এফোদের আলখাল্লা, এফোদ ও বুকপাটাটি পরিয়ে দিয়ো। দক্ষতার সঙ্গে বোনা কোমরবন্ধ দিয়ে তার গায়ে এফোদটি বেঁধে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সকল বস্ত্র লইয়া হারোণকে অঙ্গরক্ষিণী, এফোদের পরিচ্ছদ, এফোদ ও বুকপাটা পরাইবে, এবং এফোদের বুনানি করা পটুকা তাহাতে আবদ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সকল বস্ত্র লইয়া হারোণকে অঙ্গরক্ষিণী, এফোদের পরিচ্ছদ, এফোদ ও বুকপাটা পরাইবে, এবং এফোদের বুনানি করা পটুকা তাহাতে আবদ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই বিশেষ পোশাকগুলো নিয়ে হারোণকে ভিতরের জামা, এফোদের নীচে পরবার লম্বা জামা, এফোদ এবং বুক-ঢাকনটা পরিয়ে দেবে। পাকা হাতে বোনা কোমরের পটির সংগে এফোদটা বেঁধে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই বিশেষ পোশাকগুলো নিয়ে হারুনকে ভিতরের কোর্তা, এফোদের নীচে পরবার লম্বা কোর্তা, এফোদ এবং বুক-ঢাকনটা পরিয়ে দেবে। পাকা হাতে বোনা কোমরের পটির সংগে এফোদটা বেঁধে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাদের সাজপোষাক এনে হারোণকে জামা, এফোদের উপরের বহির্বাস বক্ষসংলগ্ন থলিসহ এফোদটি পরাবে। এফোদ এবং কোমরবন্ধটি তার গায়ে এঁটে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশেষভাবে বানানো পোশাকটি হারোণকে পরাবে| তাকে বোনা সাদা পোশাকটি এবং নীল বস্ত্র সমেত এফোদ পরাবে| এফোদের সঙ্গে যুক্ত করবে বক্ষাবরণ| এরপর সুদৃশ্য কোমরবন্ধনী লাগিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সব পোশাক নিয়ে হারোণকে পরাবে, এফোদের রাজবেশ, এফোদ ও বুকপাটা পরাবে এবং তার চারদিকে এফোদের বুননি করা কোমরবন্ধনী দিয়ে বাঁধবে।