Exodus 29:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার পুত্রদেরকে এনে কোর্তা পরাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ছেলেদের নিয়ে এসে তাদেরও নিমা পরিয়ে দিয়ো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহার পুত্রগণকে আনিয়া অঙ্গরক্ষক বস্ত্র পরাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহার পুত্রগণকে আনিয়া অঙ্গরক্ষক বস্ত্র পরাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ছেলেদের এনে তাদেরও জামা পরাবে এবং হারোণ ও তার ছেলেদের কোমর-বাঁধনি পরিয়ে দেবে। তারপর ছেলেদের মাথায় টুপি দেবে। এই ভাবে তুমি হারোণ ও তার ছেলেদের পুরোহিতের পদে বহাল করবে। একটা স্থায়ী নিয়ম হিসাবে এই পুরোহিত-পদ তাদের বংশেই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ছেলেদের এনে তাদেরও কোর্তা পরাবে এবং হারুন ও তার ছেলেদের কোমর-বাঁধনি পরিয়ে দেবে। তারপর ছেলেদের মাথায় টুপি দেবে। এই ভাবে তুমি হারুন ও তার ছেলেদের ইমামের পদে বহাল করবে। একটা স্থায়ী নিয়ম হিসাবে এই ইমাম-পদ তাদের বংশেই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে হারোণের পুত্রদের সামনে এনে তুমি তাদের জন্য নির্দিষ্ট পোষাক পরিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর হারোণের পুত্রদের ঐ স্থানে নিয়ে এসে সাদা আলখাল্লা পরাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি তার ছেলেদেরকে অবশ্যই আনবে এবং তাদেরকে অঙ্গরক্ষক পোশাক পরাবে।