Exodus 29:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুন ও তার পুত্রদেরকে কোমরবন্ধনী পরাবে ও তাদের মাথায় টুপি পরিয়ে দেবে। তাতে ইমামের পদে তাদের চিরস্থায়ী অধিকার থাকবে। তুমি হারুন ও তার পুত্রদেরকে অভিষেক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মাথায় টুপি বেঁধে দিয়ো। পরে হারোণ ও তার ছেলেদের গায়ে উত্তরীয় পরিয়ে দিয়ো। দীর্ঘস্থায়ী এক বিধি দ্বারা যাজকত্ব তাদেরই অধিকারভুক্ত হয়েছে। “পরে তুমি হারোণ ও তার ছেলেদের যাজকপদে নিযুক্ত কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণকে ও তাহার পুত্রগণকে কটিবন্ধন পরাইবে, ও তাহাদের মস্তকে শিরোভূষণ বাঁধিয়া দিবে; তাহাতে যাজকত্বপদে তাহাদের চিরস্থায়ী অধিকার থাকিবে। আর তুমি হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণকে ও তাহার পুত্রগণকে কটিবন্ধন পরাইবে, ও তাহাদের মস্তকে শিরোভূষণ বাঁধিয়া দিবে। তাহাতে যাজকত্বপদে তাহাদের চিরস্থায়ী অধিকার থাকিবে। তুমি হারোণের ও তাহার পুত্রগণের হস্তপূরণ করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মাথায় টুপি এবং কোমরবন্ধ পরিয়ে দেবে। আমার চিরস্থায়ী বিধিবলে তারা পৌরোহিত্যের পদে নিযুক্ত হবে। এইভাবে তুমি হারোণ ও তার পুত্রদের অভিষেক করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের কোমরে বাঁধবে কোমরবন্ধনী| তাদের মাথায় পরাবে শিরোভূষণ| এইভাবে তারা যাজক হিসাবে চিহ্নিত হবে| চিরস্থায়ী অধিকার বিধি অনুযায়ী তারা যাজক পদে উত্তীর্ণ হবে| এইভাবে তুমি হারোণ ও তার পুত্রদের যাজক হিসাবে অভিষিক্ত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি হারোণকে ও তার ছেলেদেরকে কোমরব ন্ধন পরাবে এবং তাদের মাথায় শিরোভূষণ বেঁধে দেবে; তাতে যাজকের কাজ তাদের জন্য চিরকাল ব্যবস্থা হয়ে থাকবে। আর এই ভাবে তুমি আমাকে সেবা করার জন্য হারোণ ও তার ছেলেদের পবিত্র করবে।