Exodus 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা তাঁর শ্বশুর শোয়াইব নামক মাদিয়ানীয় ইমামের ভেড়ার পাল চরাতেন। একদিন তিনি মরুভূমির পিছনে ভাগে ভেড়ার পাল নিয়ে গিয়ে আল্লাহ্র পর্বত সেই হোরেবে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি এক সময় তাঁর শ্বশুর, মিদিয়নীয় যাজক যিথ্রোর মেষপাল চরাচ্ছিলেন, এবং সেই পালকে দূরে মরুপ্রান্তরের এক প্রান্তে চরাতে চরাতে তিনি হোরেবে সদাপ্রভুর পর্বতে পৌঁছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি আপন শ্বশুর যিথ্রো নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চরাইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাদ্ভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে, ঈশ্বরের পর্ব্বতে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি আপন শ্বশুর যিথ্রো নামক মিদিয়নীয় যাজকের মেষপাল চরাইতেন। একদা তিনি প্রান্তরের পশ্চাৎ ভাগে মেষপাল লইয়া গিয়া হোরেবে, ঈশ্বরের পর্বতে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন মোশি তাঁর শ্বশুর যিথ্রোর, অর্থাৎ রূয়েলের ছাগল-ভেড়ার পাল চরাচ্ছিলেন। যিথ্রো ছিলেন মিদিয়নীয়দের একজন পুরোহিত। ছাগল-ভেড়ার পাল চরাতে চরাতে মোশি মরু-এলাকার অন্য ধারে ঈশ্বরের পাহাড় হোরেবের কাছে গিয়ে পৌঁছালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন মূসা তাঁর শ্বশুর শোয়াইব, অর্থাৎ রূয়েলের ছাগল-ভেড়ার পাল চরাচ্ছিলেন। শোয়াইব ছিলেন মাদিয়ানীয়দের একজন ইমাম। ছাগল-ভেড়ার পাল চরাতে চরাতে মূসা মরুভূমির অন্য ধারে আল্লাহ্র পাহাড়, তুর পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন তাঁর শ্বশুর মিদিয়নের পুরোহিত যিথ্রোর ভেড়ার পাল চরাচ্ছিলেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে প্রান্তর পেরিয়ে ঈশ্বরের পর্বত হোরেব-এর কাছে গিয়ে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূয়েল ছাড়াও মোশির শ্বশুরের আর এক নাম ছিল যিথ্রো| যিথ্রো মিদিয়নীর একজন যাজক| মোশি যিথ্রোর মেষের পালের দেখাশোনার দায়িত্ব নিল| মোশি মেষের পাল চরাতে মরুভূমির পশ্চিম প্রান্তে যেত| একদিন সে মেষের পাল চরাতে চরাতে ঈশ্বরের পর্বত হোরেবে (সীনয়) গিয়ে উপস্থিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি তাঁর শ্বশুর যিথ্রোর ভেড়ার পাল চরাতেন যিনি মিদিয়নীয় যাজক ছিলেন। এক দিন তিনি মরুপ্রান্তের পিছনের দিকে ভেড়ার পাল নিয়ে গিয়ে হোরেবে, ঈশ্বরের পর্ বতে উপস্থিত হলেন।