Exodus 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা আল্লাহ্‌কে বললেন, দেখ, আমি যখন বনি-ইসরাইলদের কাছে গিয়ে বলবো, তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন, তখন যদি তারা জিজ্ঞাসা করে, তাঁর নাম কি? তবে তাদেরকে আমি কি বলবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ঈশ্বরকে বললেন, “ধরে নিন আমি ইস্রায়েলীদের কাছে গেলাম ও তাদের বললাম, ‘তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন,’ এবং তারা আমাকে জিজ্ঞাসা করবে, ‘তাঁর নাম কী?’ তখন আমি তাদের কী বলব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ঈশ্বরকে কহিলেন, দেখ, আমি যখন ইস্রায়েল-সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে, তাঁহার নাম কি? তবে তাহাদিগকে কি বলিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ঈশ্বরকে কহিলেন, দেখ, আমি যখন ইস্রায়েল-সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে, তাঁহার নাম কি? তবে তাহাদিগকে কি বলিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি ঈশ্বরকে বললেন, “কিন্তু আমি গিয়ে ইস্রায়েলীয়দের যখন বলব তাদের পূর্বপুরুষদের ঈশ্বরই আমাকে তাদের কাছে পাঠিয়েছেন, তখন তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, ‘তাঁর নাম কি?’ সেই সময়ে আমি তাদের কি উত্তর দেব? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা আল্লাহ্‌কে বললেন, “কিন্তু আমি গিয়ে বনি-ইসরাইলদের যখন বলব তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ আমাকে তাদের কাছে পাঠিয়েছেন, তখন তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, ‘তাঁর নাম কি?’ সেই সময়ে আমি তাদের কি জবাব দেব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন ঈশ্বরকে বললেন, আমি ইসরায়েলীদের কাছে গিয়ে যখন বলব, তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন, তখন তারা যদি জিজ্ঞাসা করে, তার নাম কি?— আমি তখন তাদের কি বলব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি ঈশ্বরের উদ্দেশ্যে বলল, “কিন্তু আমি যদি গিয়ে ইস্রায়েলীয়দের বলি যে, ‘তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আমাকে পাঠিয়েছেন,’ তখন তারা আমাকে জিজ্ঞাসা করবে, ‘তার নাম কি?’ তখন আমি তাদের কি বলব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ঈশ্বরকে বললেন, “দেখ, আমি যখন ইস্রায়েলীয়দের কাছে গিয়ে বলব, ‘তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন’, তখন যদি তারা জিজ্ঞাসা করে, ‘তাঁর নাম কি’? তবে তাদেরকে কি বলব?”