Exodus 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ মূসাকে বললেন, “আমি যে আছি, সেই আছি;” আরও বললেন, বনি-ইসরাইলদের এরকম বলো, “আছি” তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর মোশিকে বললেন, “আমি যে আছি, সেই আছি । ইস্রায়েলীদের তোমাকে একথাই বলতে হবে: ‘আমি আছি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর মোশিকে কহিলেন, “আমি যে আছি সেই আছি”; আরও কহিলেন, ইস্রায়েল-সন্তানদিগকে এইরূপ বলিও, “আছি” তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর মোশিকে কহিলেন, “আমি যে আছি, সেই আছি;” আরও কহিলেন, ইস্রায়েল-সন্তানদিগকে এইরূপ বলিও, “আছি” তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর মোশিকে বললেন, “যিনি ‘আমি আছি’ আমিই তিনি। তুমি ইস্রায়েলীয়দের বলবে যে, ‘আমি আছি’ তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মূসাকে বললেন, “যিনি ‘আমি আছি’ আমিই তিনি। তুমি বনি-ইসরাইলদের বলবে যে, ‘আমি আছি’ তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর মোশিকে বললেন, আমি ‘ইয়াহ্ওয়েহ্’, সেই নিত্যসত্তা । ইসরায়েলীদের তুমি বলবে, সেই নিত্যসত্তা ইয়াহ্ওয়েহ্ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর মোশিকে বললেন, “তাদের বলো, ‘আমি আমিই|’ যখনই তুমি ইস্রায়েলীয়দের কাছে যাবে তখনই তাদের বলবে, ‘আমিই’ আমাকে পাঠিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর মোশিকে বললেন, “আমি যা আছি তাই আছি,” আরও বললেন, “ইস্রায়েল সন্তানদের এই ভাবে বোলো, ‘আমি সেই যিনি তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন’।”