Exodus 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি বলেছি, আমি মিসরের নির্যাতন থেকে তোমাদেরকে উদ্ধার করে কেনানীয়দের, হিট্টিয়দের, আমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের ও যিবূষীয়দের দেশে— দুগ্ধ-মধু-প্রবাহী দেশে নিয়ে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি তোমাদের মিশরের দুর্দশা থেকে বের করে এনে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে—দুধ ও মধু প্রবাহিত সেই দেশে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলাম।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বলিয়াছি, আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের, ও যিবূষীয়দের দেশে, দুগ্ধমধুপ্রবাহী দেশে, লইয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বলিয়াছি, আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের ও যিবূষীয়দের দেশে- দুগ্ধমধুপ্রবাহী দেশে লইয়া যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই আমি বলছি, মিসরের অত্যাচার থেকে বের করে আমি তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে নিয়ে যাব। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই আমি বলছি, মিসরের জুলুম থেকে বের করে আমি তোমাদের কেনানীয়, হিট্টীয়, আমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে নিয়ে যাব। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরের দুর্দশা থেকে উদ্ধার করে আমি তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের দেশে নিয়ে যাব। সুজলা, সুফলা, প্রাচুর্যে উচ্ছল সেই দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সিদ্ধান্ত নিয়েছি যে মিশরের দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করব| আমি তোমাদের উদ্ধার করব এবং তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে নিয়ে যাব| আমি তোমাদের বহু সুসম্পদে ভরা ভূখণ্ডে নিয়ে যাব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি বলেছি, আমি মিশরের কষ্ট থেকে তোমাদেরকে উদ্ধার করে কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের ও যিবূষীয়দের দেশে, দুধ ও মধু প্রবাহিত দেশে, নিয়ে যাব।