Exodus 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার কথায় মনোযোগ দেবে; তখন তুমি ও ইসরাইলের প্রাচীন লোকেরা মিসরের বাদশাহ্‌র কাছে যাবে, তাকে বলবে, ইবরানীদের মাবুদ আল্লাহ্‌ আমাদেরকে দেখা দিয়েছেন; অতএব আরজ করি, আমাদেরকে অনুমতি দিন যাতে আমরা মরুভূমির মধ্যে তিন দিনের পথ গিয়ে আমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে পশু কোরবানী করতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের প্রাচীনেরা তোমার কথা শুনবে। পরে তোমাকে ও সেই প্রাচীনদের মিশররাজের কাছে গিয়ে তাকে বলতে হবে, ‘সদাপ্রভু, হিব্রুদের ঈশ্বর, আমাদের দেখা দিয়েছেন। মরুপ্রান্তরে তিনদিনের পথযাত্রা করে আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আমাদের বলি উৎসর্গ করে আসতে দিন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার রবে মনোযোগ করিবে; তখন তুমি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ মিসরের রাজার নিকটে যাইবে, তাহাকে বলিবে, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাদিগকে দেখা দিয়াছেন; অতএব বিনয় করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করণার্থে আমাদিগকে তিন দিনের পথ প্রান্তরে যাইবার অনুমতি দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার রবে মনোযোগ করিবে; তখন তুমি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ মিসরের রাজার নিকটে যাইবে, তাহাকে বলিবে, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাদিগকে দেখা দিয়াছেন; অতএব বিনয় করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ করণার্থে আমাদিগকে তিন দিনের পথ প্রান্তরে যাইবার অনুমতি দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয় বৃদ্ধ নেতারা তোমার কথায় কান দেবে। তুমি ও তারা মিলে মিসরের রাজার কাছে গিয়ে বলবে, ‘ইব্রীয়দের ঈশ্বর সদাপ্রভুই আমাদের সংগে দেখা দিয়ে কথা বলেছেন। কাজেই আপনি দয়া করে আমাদের যেতে দিন, যাতে আমরা মরু-এলাকার মধ্যে তিন দিনের পথ গিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পশু-উৎসর্গ করতে পারি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয় বৃদ্ধ নেতারা তোমার কথায় কান দেবে। তুমি ও তারা মিলে মিসরের বাদশাহ্‌র কাছে গিয়ে বলবে, ‘ইবরানীদের মাবুদ আল্লাহ্‌ই আমাদের সংগে দেখা দিয়ে কথা বলেছেন। কাজেই আপনি দয়া করে আমাদের যেতে দিন, যাতে আমরা মরুভূমির মধ্যে তিন দিনের পথ গিয়ে আমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে পশু-কোরবানী দিতে পারি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমার কথা শুনবে, আর তুমি ইসরায়েলী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মিশররাজের কাছে যাবে। তাকে বলবে, ইসরায়েলীদের আরাধ্য প্রভু পরমেশ্বর আমাদের আমাদের দর্শন দিয়েছেন, অতএব আমাদের অনুমতি দিন যেন আমরা তিন দিনের পথ অতিক্রম করে প্রান্তরে গিয়ে আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রবীণরা তোমার কথা শুনবে এবং তখন তুমি প্রবীণদের নিয়ে মিশরের রাজার কাছে যাবে| তুমি অবশ্যই যাবে এবং রাজাকে বলবে যে যিহোবা, ইস্রায়েলীয়দের ঈশ্বর আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন| এখন আমাদের তিনদিন ধরে মরুভূমিতে ভ্রমণ করতে দাও| সেখানে আমরা যিহোবা, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ দান করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে; তখন তুমি ও ইস্রায়েলের প্রাচীনেরা মিশরের রাজার কাছে যাবে, তাকে বলবে, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাদেরকে দেখা দিয়েছেন; অতএব অনুরোধ করি, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করার জন্য আমাদেরকে তিন দিনের পথ মরুপ্রান্তে যাবার অনুমতি দিন।