Exodus 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঝোপের মাঝখানে আগুনের শিখার মধ্য থেকে মাবুদের ফেরেশতা তাঁকে দর্শন দিলেন; তখন তিনি তাকিয়ে দেখলেন ঝোপ আগুনে জ্বলছে, কিন্তু ঝোপ পুড়ে যাচ্ছে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে এক ঝোপের মধ্যে থেকে সদাপ্রভুর দূত আগুনের শিখায় মোশির কাছে আবির্ভূত হলেন। মোশি দেখলেন যে যদিও ঝোপটি জ্বলছে তবুও তা পুড়ে শেষ হচ্ছে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিলেন; তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঝোপের মধ্য হইতে অগ্নিশিখাতে সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিলেন; তখন তিনি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ঝোপ অগ্নিতে জ্বলিতেছে, তথাপি ঝোপ বিনষ্ট হইতেছে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে একটা ঝোপের মাঝখানে জ্বলন্ত আগুনের মধ্য থেকে সদাপ্রভুর দূত তাঁকে দেখা দিলেন। মোশি দেখলেন যে, ঝোপটাতে আগুন জ্বললেও সেটা পুড়ে যাচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে একটা ঝোপের মাঝখানে জ্বলন্ত আগুনের মধ্য থেকে মাবুদের ফেরেশতা তাঁকে দেখা দিলেন। মূসা দেখলেন যে, ঝোপটাতে আগুন জ্বললেও সেটা পুড়ে যাচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে প্রভু পরমেশ্বরের দূত জ্বলন্ত অগ্নিশিখারূপে ঝোপের মধ্যে তাঁকে দর্শন দিলেন। মোশি দেখলেন, একটি ঝোপের মধ্যে আগুন জ্বলছে কিন্তু সেটি পুড়ছে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ পর্বতে সে জ্বলন্ত ঝোপের ভিতরে প্রভুর দূতের দর্শন পেল| মোশি দেখল ঝোপে আগুন লাগলেও তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঝোপের মধ্যে থেকে আগুনের শিখাতে সদাপ্রভুর দূত তাঁকে দেখা দিলেন; তখন তিনি তাকালেন, আর দেখো, ঝোপ আগুনে জ্বলছে, তবুও ঝোপ পুড়ে যাচ্ছে না।