Exodus 3:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পর আমি হাত বাড়িয়ে দেবো এবং দেশের মধ্যে যে সমস্ত অলৌকিক কাজ করবো তা দিয়ে মিসরকে আঘাত করবো। এর পরে সে তোমাদেরকে যেতে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমি আমার হাত বাড়িয়ে দেব ও সেইসব আশ্চর্য কাজের মাধ্যমে মিশরীয়দের আঘাত হানব, যেগুলি আমি তাদের মধ্যে সম্পন্ন করতে চলেছি। পরে, সে তোমাদের যেতে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু আমি হস্ত বিস্তার করিব, এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চর্য্য কার্য্য করিব, তদ্দ্বারা মিসরকে আঘাত করিব, তৎপরে সে তোমাদিগকে যাইতে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার পর আমি হস্ত বিস্তার করিব, এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চর্য কার্য করিব, তদ্দ্বারা মিসরকে আঘাত করিব, তৎপরে সে তোমাদিগকে যাইতে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমার শক্তি ব্যবহার করে আমি এমন সব আশ্চর্য কাজের মধ্য দিয়ে মিসরকে আঘাত করব যার ফলে ফরৌণ তোমাদের যেতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমার শক্তি ব্যবহার করে আমি এমন সব কুদরতির মধ্য দিয়ে মিসরকে আঘাত করব যার ফলে ফেরাউন তোমাদের যেতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে মিশরীদের শাস্তি বিধান করলে পর মিশররাজ তোমাদের যেতে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি আমার বিরাট ক্ষমতা দিয়ে মিশরীয়দের আঘাত করব| আমি ঐ দেশে আশ্চর্য্য সব কাণ্ড ঘটাব| আমার ঐসব অদ্ভুত কাণ্ড ঘটানোর পরেই দেখবে যে সে তোমাদের যেতে দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি হাত তুলব এবং দেশের মধ্যে যে সব আশ্চর্য্য কাজ করে, তা দিয়ে মিশরকে আঘাত করব, তারপরে সে তোমাদেরকে যেতে দেবে।