Exodus 3:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মিসরীয়দের কাছে এই লোকদেরকে অনুগ্রহের পাত্র করবো; তাতে তোমরা যাত্রাকালে খালি হাতে যাবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এই জাতির প্রতি মিশরীয়দের আমি এত অনুগ্রহকারী হতে দেব, যে যখন তোমরা দেশ ছেড়ে যাবে, তখন তোমাদের খালি হাতে যেতে হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মিস্রীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব; তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসরীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব; তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের প্রতি মিসরীয়দের মনে আমি এমন একটা দয়ার মনোভাব সৃষ্টি করব যাতে মিসর থেকে বের হয়ে যাবার সময় তোমাদের খালি হাতে যেতে না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের প্রতি মিসরীয়দের মনে আমি এমন একটা দয়ার মনোভাব সৃষ্টি করব যাতে মিসর থেকে বের হয়ে যাবার সময় তোমাদের খালি হাতে যেতে না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অনুগ্রহে ইসরায়েলীরা মিশরীদের প্রীতিভাজন হয়ে উঠবে এবং এদেশ ছেড়ে যাওয়ার সময় তাদের শূন্য হাতে যেতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি ইস্রায়েলীয়দের প্রতি মিশরীয়দের দয়ালু করে তুলব| ফলে তোমরা যখন মিশর ত্যাগ করবে তখন মিশরীয়রা তোমাদের হাত উপহারে ভরে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি মিশরীয়দের চোখে এই লোকদেরকে দয়ার পাত্র করব; তাতে তোমরা যাবার দিন খালি হাতে যাবে না;