Exodus 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ যখন দেখলেন যে, তিনি দেখবার জন্য এক পাশে যাচ্ছেন তখন ঝোপের মধ্য থেকে আল্লাহ্‌ তাঁকে ডেকে বললেন, মূসা, মূসা! তিনি জবাবে বললেন, দেখুন, এই তো আমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন দেখলেন যে মোশি দেখার জন্য পরিদর্শনে গিয়েছেন, তখন ঈশ্বর সেই ঝোপের মধ্যে থেকে মোশিকে ডেকে বললেন, “মোশি, মোশি!” আর মোশি বললেন, “আমি এখানে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে, তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাঁহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি কহিলেন, দেখুন, এই আমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু যখন দেখিলেন যে, তিনি দেখিবার জন্য এক পার্শ্বে যাইতেছেন, তখন ঝোপের মধ্য হইতে ঈশ্বর তাঁহাকে ডাকিয়া কহিলেন, মোশি, মোশি। তিনি উত্তরে কহিলেন, দেখুন, এই আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঝোপটা দেখবার জন্য মোশি একপাশে যাচ্ছেন দেখে সদাপ্রভু ঈশ্বর ঝোপের মধ্য থেকে ডাকলেন, “মোশি, মোশি।” মোশি বললেন, “এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঝোপটা দেখবার জন্য মূসা একপাশে যাচ্ছেন দেখে মাবুদ আল্লাহ্‌ ঝোপের মধ্য থেকে ডাকলেন, “মূসা, মূসা।” মূসা বললেন, “এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দৃশ্য দেখার জন্য মোশিকে কাছে এগিয়ে আসতে দেখে প্রভু পরমেশ্বর ঝোপের মধ্যে থেকে তাঁকে ডাকলেন, মোশি! মোশি! মোশি উত্তর দিলেন, আজ্ঞে, এই যে আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু লক্ষ্য করছিলেন মোশি ক্রমশঃ ঝোপের দিকে দৃষ্টিপাত করতে করতে কাছে এগিয়ে আসছে| তাই ঈশ্বর ঐ ঝোপের ভিতর থেকে ডাকলেন, “মোশি, মোশি!” এবং মোশি উত্তর দিল, “হ্যাঁ, প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু যখন দেখলেন যে, তিনি দেখবার জন্য এক পাশে যাচ্ছেন, তখন ঝোপের মধ্য থেকে ঈশ্বর তাঁকে ডেকে বললেন, “মোশি, মোশি।” তিনি বললেন, “দেখুন, এই আমি।”