Exodus 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আরও বললেন, আমি তোমার পিতার আল্লাহ্, ইব্রাহিমের আল্লাহ্, ইস্হাকের আল্লাহ্ ও ইয়াকুবের আল্লাহ্। তখন মূসা নিজের মুখ আচ্ছাদন করলেন, কেননা তিনি আল্লাহ্র প্রতি দৃষ্টিপাত করতে ভয় পেয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি বললেন, “আমি তোমার পৈত্রিক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ আড়াল করলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে তাকাতে ভয় পেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আরও কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করিতে ভীত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আরও কহিলেন, আমি তোমার পিতার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর। তখন মোশি আপন মুখ আচ্ছাদন করিলেন, কেননা তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করিতে ভীত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার বাবার ঈশ্বর; আমি অব্রাহাম, ইস্হাক ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাতে তাঁর ভয় হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার পিতার আল্লাহ্; আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আল্লাহ্।” তখন মূসা তাঁর মুখ ঢেকে ফেললেন, কারণ আল্লাহ্র দিকে তাকাতে তাঁর ভয় হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আরও বললেন, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর। তখন মোশি মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাবার সাহস তাঁর হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার পূর্বপুরুষদের ঈশ্বর| আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর|” মোশি ঈশ্বরের দিকে তাকানোর ভয়ে তার মুখ ঢেকে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আরও বললেন, “আমি তোমার বাবার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।” তখন মোশি তাঁর মুখ ঢেকে দিলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে চেয়ে থাকতে ভয় পাচ্ছিলেন।