Exodus 30:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বছরের মধ্যে একবার হারুন তার শিংগুলোর উপর কাফ্ফারার অনুষ্ঠান করবে। তোমাদের পুরুষানুক্রমে বছরের মধ্যে একবার কাফ্ফারার গুনাহ্-কোরবানীর রক্ত দিয়ে তার জন্য কাফ্ফারা দেবে; এই কোরবানগাহ্ মাবুদের উদ্দেশে অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বছরে একবার হারোণ বেদির শিংগুলির উপরে প্রায়শ্চিত্ত সাধন করবে। এই বাৎসরিক প্রায়শ্চিত্তটি আগামী বংশপরম্পরায় প্রায়শ্চিত্তকারক পাপার্থক বলির রক্ত দিয়ে করতে হবে। সদাপ্রভুর উদ্দেশে এটি অতি পবিত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বৎসরের মধ্যে এক বার হারোণ তাহার শৃঙ্গের জন্য প্রায়শ্চিত্ত করিবে; তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে এক বার প্রায়শ্চিত্তার্থক পাপবলির রক্ত দিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে; এই বেদি সদাপ্রভুর উদ্দেশে অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বৎসরের মধ্যে একবার হারোণ তাহার শৃঙ্গের জন্য প্রায়শ্চিত্ত করিবে। তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে একবার প্রায়শ্চিত্তার্থক পাপবলির রক্ত দিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে; এই বেদি সদাপ্রভুর উদ্দেশে অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ ঢাকবার জন্য পাপ-উৎসর্গের রক্ত বেদীর শিংগুলোর উপরে লাগিয়ে দিয়ে হারোণ বছরে একবার করে বেদীটা শুচি করে নেবে। এইভাবে বছরে একবার করে বংশের পর বংশ ধরে মহাপুরোহিতকে এই কাজ করে যেতে হবে। এটা সদাপ্রভুর উদ্দেশ্যে মহাপবিত্র বেদী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্ ঢাকবার জন্য গুনাহের কোরবানীর রক্ত ধূপগাহের শিংগুলোর উপরে লাগিয়ে দিয়ে হারুন বছরে একবার করে ধূপগাহ্টি পাক-সাফ করে নেবে। এইভাবে বছরে একবার করে বংশের পর বংশ ধরে মহা-ইমামকে এই কাজ করে যেতে হবে। এটা মাবুদের উদ্দেশ্যে মহাপবিত্র ধূপগাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বছরে একবার হারোণ বেদীর শৃঙ্গে প্রায়শ্চিত্ত বলির রক্ত লেপন করে বেদীকে শুচি করবে। বার্ষিক প্রায়শ্চিত্ত বলির রক্ত দিয়ে সে বেদী শোধন করবে । প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত এই বেদী মহাপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বছরে একবার হারোণ প্রভুর প্রতি একটি বিশেষ পশু উৎসর্গ করবে| মানুষের পাপমোচনের উদ্দেশ্যে সে পাপ বলির রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করবে| পাপমোচনের নৈবেদ্যর রক্ত দিয়ে এই প্রায়শ্চিত্ত করতে হবে| এটি প্রভুর কাছে সবচেয়ে পবিত্র| এই দিনটি চিহ্নিত হবে প্রায়শ্চিত্তের দিন হিসেবে| এই দিনটি হবে প্রভুর কাছে একটি বিশেষ দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বছরে একবার হারোণ তার ধুপবেদির শিঙের ওপরে প্রায়শ্চিত্ত করবে; তিনি অবশ্যই প্রায়শ্চিত্তের জন্য পাপবলির রক্ত ব্যবহার করে এটি করবে। মহা যাজক তোমার লোকদের বংশানুক্রমে এটি করবে। এই উপহার হবে মহা পবিত্র, আমার অর্থাৎ সদাপ্রভুর জন্য সংরক্ষিত।