Exodus 30:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যখন বনি-ইসরাইলদের সংখ্যা গ্রহণ কর, তখন যাদেরকে গণনা করা যায়, তারা প্রত্যেকে গণনাকালে মাবুদের কাছে নিজ নিজ প্রাণের জন্য কাফ্ফারা দেবে, যেন তাদের মধ্যে গণনাকালে আঘাত না আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের সংখ্যা গণনা করার জন্য যখন তুমি তাদের জনগণনা করবে, তখন গণিত হওয়ার সময় প্রত্যেককে তার জীবনের জন্য সদাপ্রভুকে এক মুক্তিপণ দিতে হবে। তুমি তাদের সংখ্যা গণনা করার সময় তখন আর তাদের উপর কোনও আঘাত নেমে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যখন ইস্রায়েল-সন্তানদের সংখ্যা গ্রহণ কর, তখন যাহাদিগকে গণনা করা যায়, তাহারা প্রত্যেকে গণনাকালে সদাপ্রভুর কাছে আপন আপন প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করিবে, যেন তাহাদের মধ্যে গণনাকালে আঘাত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যখন ইস্রায়েল-সন্তানদের সংখ্যা গ্রহণ কর, তখন যাহাদিগকে গণনা করা যায়, তাহারা প্রত্যেকে গণনাকালে সদাপ্রভুর কাছে আপন আপন প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করিবে, যেন তাহাদের মধ্যে গণনাকালে আঘাত না আইসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়দের লোকসংখ্যা জানবার জন্য যখন লোকগণনা করা হবে সেই সময় প্রত্যেককেই সদাপ্রভুকে রূপা দিয়ে তার জীবন-মূল্য দিতে হবে। এতে লোকগণনার দরুন যে বিপদ আসবার কথা তা তাদের উপর আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলদের লোকসংখ্যা জানবার জন্য যখন আদমশুমারী করা হবে সেই সময় প্রত্যেককেই মাবুদকে রূপা দিয়ে তার জীবন-মূল্য দিতে হবে। এতে আদমশুমারীর দরুন যে বিপদ আসবার কথা তা তাদের উপর আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যখন ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে তখন প্রত্যেক ব্যক্তি তার জীবনের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে মুক্তিপণ দেবে যেন লোকগণনার সময় তাদের কোন বিপত্তি না ঘটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের জনসংখ্যা গণনা করো তাহলে বুঝতে পারবে কতজন ইস্রায়েলে বসবাস করে| তাদের প্রত্যেকে প্রভুকে কিছু না কিছু অর্থ দান করবে| যদি প্রত্যেকে এটা মেনে চলে তাহলে তাদের জীবনে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি যখন ইস্রায়েলীয়দের সংখ্যা গণনা করবে, তখন তারা প্রত্যেকে গণনার দিন সদাপ্রভুর কাছে নিজের নিজের প্রাণের জন্য খেসারৎ দেবে। তাদের গণনা করার পর তুমি এটি অবশ্যই করবে, সুতরাং তোমার গণনা করার দিন যেন তাদের মধ্যে আঘাত না হয়।