Exodus 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের দেয় এই; যে কেউ গণনা-করা লোকদের মধ্যে আসবে, সে পবিত্র স্থানের মাপ অনুসারে অর্ধেক শেকল দেবে; বিশ গেরাতে এক শেকল হয়; সেই অর্ধেক শেকল মাবুদের উদ্দেশে উপহার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ইতিমধ্যেই গণিত হয়ে গিয়েছে, সেই লোকজনের মধ্যে যে কেউ আসবে, তাকে পবিত্রস্থানের শেকল অনুসারে আধ শেকল দিতে হবে, এক শেকলের ওজন কুড়ি গেরা। এই আধ শেকল সদাপ্রভুর উদ্দেশে দত্ত এক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের দেয় এই; যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকল অনুসারে অর্দ্ধশেকল দিবে; বিংশতি গেরাতে এক শেকল হয়; সেই অর্দ্ধশেকল সদাপ্রভুর উদ্দেশে উপহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের দেয় এই; যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধ শেকল দিবে; বিংশতি গেরাতে এক শেকল হয়; সেই অর্ধ শেকল সদাপ্রভুর উদ্দেশে উপহার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুণে রাখা লোকদের দলে যাবার আগে প্রত্যেককে দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের আধা শেখেল করে দিতে হবে। এই আধা শেখেল হবে সদাপ্রভুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুণে রাখা লোকদের দলে যাবার আগে প্রত্যেককে দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের আধা শেখেল করে দিতে হবে। এই আধা শেখেল হবে মাবুদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তি পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে আধ শেকেল প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করবে (বিশ গেরায় এক শেকেল)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকদের প্রত্যেককে আমলাতান্ত্রিক মান অনুযায়ী 1/2 শেকল দিতে হবে| এই আমলাতান্ত্রিক শেকলের ওজন হল 20 গেরা| এই 1/2 শেকল প্রভুর প্রতি একটি নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গণনায় যাদের গণনা করা হয়েছে তাদের প্রত্যেককে রূপার অর্ধেক শেকল করে দিতে হবে; বিংশতিতে এক শেকলে ওজন হলো কুড়িটি গেরার সমান; এই অর্দ্ধশেকল আমার অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার হবে।