Exodus 30:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের প্রাণের কাফ্‌ফারা করার জন্য মাবুদকে সেই উপহার দেবার সময়ে ধনবান অর্ধেক শেকলের বেশি দেবে না এবং দরিদ্র তার কম দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত করতে গিয়ে তুমি যখন সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করবে, তখন ধনবান লোক আধ শেকলের বেশি দেবে না এবং দরিদ্রও কম দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুকে সেই উপহার দিবার সময়ে ধনবান্ অর্দ্ধ শেকলের অধিক দিবে না, এবং দরিদ্র তাহার কম দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুকে সেই উপহার দিবার সময়ে ধনবান অর্ধ শেকলের অধিক দিবে না, এবং দরিদ্র তাহার কম দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জীবন-মূল্য হিসাবে সদাপ্রভুকে এটা দেবার সময় ধনীরও আধা শেখেলের বেশী দিতে হবে না, আবার গরীবেরও এর কম দেওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জীবন-মূল্য হিসাবে মাবুদকে এটা দেবার সময় ধনীরও আধা শেখেলের বেশী দিতে হবে না, আবার গরীবেরও এর কম দেওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরকে ব্যক্তিগতভাবে মুক্তিপণ দেবার সময় যারা ধনী তারা এর চেয়ে বেশী দেবে না এবং যারা গরীব তারা কম দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বড় লোকরা 1/2 শেকলের বেশী দেবে না আবার গরীবরা 1/2 শেকলের কম দেবে না| তাদের জীবনের প্রায়শ্চিত্তের জন্য প্রত্যেককে অবশ্যই সমপরিমাণ নৈবেদ্য প্রভুকে অর্পণ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন লোকেরা প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুকে সেই উপহার দেবে সেই দিন ধনীরা অর্দ্ধ শেকলের বেশি দেবে না এবং গরিবরা তার কম দেবে না।