Exodus 30:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধোয়ার জন্য ব্রোঞ্জের একটি পাত্র ও তা বসাবাস জন্য ব্রোঞ্জের আসন প্রস্তুত করবে এবং জমায়েত-তাঁবুর ও কোরবানগাহ্র মধ্যস্থানে রাখবে ও তার মধ্যে পানি দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধোয়াধুয়ি করার জন্য ব্রোঞ্জের একটি গামলা ও ব্রোঞ্জ দিয়ে সেটির মাচাও তৈরি কোরো। সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে সেটি রেখো, এবং সেটিতে জল ভরে দিয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রক্ষালন কার্য্যের জন্য পিত্তলময় এক প্রক্ষালন-পাত্র ও তাহার পিত্তলময় খুরা প্রস্তুত করিবে; এবং সমাগম-তাম্বুর ও বেদির মধ্যস্থানে রাখিবে, ও তাহার মধ্যে জল দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রক্ষালন কার্যের জন্য পিত্তলময় এক প্রক্ষালন-পাত্র ও তাহার পিত্তলময় খুরা প্রস্তুত করিবে, এবং সমাগম-তাম্বুর ও বেদির মধ্যস্থানে রাখিবে, ও তাহার মধ্যে জল দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হাত-পা ধোওয়ার জন্য ব্রোঞ্জ দিয়ে একটা গামলা আর তা বসাবার জন্য ব্রোঞ্জেরই একটা আসন তৈরী করাতে হবে। মিলন-তাম্বু ও বেদীর মাঝামাঝি জায়গায় সেটা বসিয়ে তার মধ্যে জল রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হাত-পা ধোয়ার জন্য ব্রোঞ্জ দিয়ে একটা গামলা আর তা বসাবার জন্য ব্রোঞ্জেরই একটা আসন তৈরী করাতে হবে। মিলন-তাম্বু ও কোরবানগাহের মাঝামাঝি জায়গায় সেটা বসিয়ে তার মধ্যে পানি রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি পায়া সমেত একটি পিতলের গামলা তৈরী করবে। সম্মিলন শিবির ও বেদীর মাঝখানে সেটি স্থাপন করে জল পূর্ণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পিতলের একটি পায়া তৈরী করে তার ওপর একটি পিতলের পাত্র বসাবে| এই পাত্রে অন্য সব কিছু পরিষ্কার করে ধোয়া হবে| সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে ঐ পাত্র বসিয়ে তাতে জল ভর্ত্তি করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ধোয়ার কাজের জন্য ব্রোঞ্জের একটি গামলার মত ধোয়ার পাত্র ও তার জন্য ব্রোঞ্জের একটি দানি তৈরী করবে; তুমি এটি সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে রাখবে এবং তার মধ্যে জল দেবে।