Exodus 30:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা এক হাত লম্বা ও এক হাত চওড়া চারকোনা বিশিষ্ট হবে এবং দুই হাত উঁচু হবে, তার সমস্ত শিং তার সঙ্গে অখণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি 45 সেন্টিমিটার করে লম্বা ও চওড়া, এবং 90 সেন্টিমিটার উঁচু বর্গাকার হবে—এর শিংগুলি এর সাথে একই টুকরো দিয়ে গড়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা এক হস্ত দীর্ঘ ও এক হস্ত প্রস্থ চতুষ্কোণ হইবে, এবং দুই হস্ত উচ্চ হইবে, তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা এক হস্ত দীর্ঘ ও এক হস্ত প্রস্থ চতুষ্কোণ হইবে, এবং দুই হস্ত উচ্চ হইবে, তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীটা হবে চৌকো- এক হাত লম্বা, এক হাত চওড়া আর দু’হাত উঁচু। শিং সুদ্ধ গোটা বেদীটা মাত্র একটা জিনিসই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধূপগাহ্টি হবে চারকোনা বিশিষ্ট- এক হাত লম্বা, এক হাত চওড়া আর দু’হাত উঁচু। শিংসুদ্ধ গোটা ধূপগাহ্টি মাত্র একটা জিনিসই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি হবে চারকোণা, এক হাত লম্বা, এক হাত চওড়া এবং দুহাত উঁচু। এর শৃঙ্গগুলি একই সাথে অখণ্ড ভাবে নির্মিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীটি হবে চারকোণা| বেদীর দৈর্ঘ্য ও প্রস্থ হবে 1 হাত করে এবং উচ্চতা হবে 2 হাত| বেদীর এই শৃঙ্গগুলি বেদীর সঙ্গে একটি অখণ্ড টুকরো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটির দৈর্ঘ্য এক হাত ও প্রস্থ এক হাত হবে। এটির চারকোন হবে এবং উচ্চতা দুই হাত হবে। এর শিং গুলি তার সঙ্গে এক খণ্ডে তৈরী করা হবে।