Exodus 30:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যেন মারা না পরে, এজন্য জমায়েত-তাঁবুতে প্রবেশ কালে পানিতে নিজেদের ধুয়ে নেবে; কিংবা পরিচর্যা করার জন্য, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার পোড়াবার জন্য কোরবানগাহ্র কাছে আগমনকালে নিজ নিজ হাত ও পা ধুয়ে নেবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই তারা তাঁবুর ভিতরে প্রবেশ করবে, তারা জল দিয়ে নিজেদের ধুয়ে ফেলবে, যেন তারা মারা না যায়। এছাড়াও, যখন তারা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার মাধ্যমে পরিচর্যা করার জন্য সেই বেদির নিকটবর্তী হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যেন না মরে, এই জন্য সমাগম-তাম্বুতে প্রবেশ কালে জলে আপনাদিগকে ধৌত করিবে; কিম্বা পরিচর্য্যা করণার্থে, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদির নিকটে আগমন কালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যেন মারা না পড়ে, এই জন্য সমাগম-তাম্বুতে প্রবেশ কালে জলে আপনাদিগকে ধৌত করিবে; কিম্বা পরিচর্যা করণার্থে, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদির নিকটে আগমন কালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে তারা মারা না পড়ে সেইজন্য মিলন-তাম্বুতে ঢুকবার আগে প্রত্যেকবারই তাদের ঐ জল দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গের অনুষ্ঠানে তাঁর সেবা করবার জন্য বেদীর কাছে যাবার সময়েও তাদের হাত-পা ধুয়ে নিতে হবে যাতে তারা মারা না পড়ে। বংশের পর বংশ ধরে হারোণ ও তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে তারা মারা না পড়ে সেইজন্য মিলন-তাম্বুতে ঢুকবার আগে প্রত্যেকবারই তাদের ঐ পানি দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে। মাবুদের উদ্দেশে আগুনে করা কোরবানী দিয়ে তাঁর এবাদত-কাজ করবার জন্য কোরবানগাহের কাছে যাবার সময়েও তাদের হাত-পা ধুয়ে নিতে হবে যাতে তারা মারা না পড়ে। বংশের পর বংশ ধরে হারুন ও তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্মিলন শিবিরে প্রবেশ করার সময়, শিবিরের ভিতরে পরিচর্যা করার সময় কিম্বা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম-বলি উৎসর্গের জন্য বেদীর কাছে যাওয়ার সময়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই তারা সমাগম তাঁবুতে প্রবেশ করবে অথবা প্রভুর কাছে নৈবেদ্য পোড়াবার জন্য বেদীর কাছে আসবে তখনই তাদের ঐ পাত্রের জল দিয়ে নিজেদের পরিষ্কার করতে হবে যাতে তারা মারা না যায়| এটা মেনে চললে তারা মারা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা সমাগম তাঁবুতে প্রবেশ করবে, অথবা আমার সেবা করার জন্য যখন তারা বেদির নিকটে আসবে এবং হোম উপহার দেবে তখন তারা নিজেদেরকে জলে পরিষ্কার করবে, যেন তারা না মরে।