Exodus 30:21 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যেন মারা না পড়ে সেজন্য তা করবে, এটি তাদের পক্ষে চিরস্থায়ী নিয়ম, পুরুষানুক্রমে হারুন ও তার বংশের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনও তারা তাদের হাত পা ধুয়ে নেবে, যেন তারা মারা না যায়। আগামী বংশপরম্পরায় হারোণ ও তার বংশধরদের জন্য এ এক দীর্ঘস্থায়ী বিধি হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যেন না মরে, এই জন্য করিবে; ইহা তাহাদের পক্ষে চিরস্থায়ী বিধি, পুরুষানুক্রমে হারোণ ও তাহার বংশের নিমিত্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যেন না মরে, এই জন্য করিবে; ইহা তাহাদের পক্ষে চিরস্থায়ী বিধি, পুরুষানুক্রমে হারোণ ও তাহার বংশের নিমিত্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সেই জলে হাত-পা ধোবে। অন্যথায় তারা মারা যাবে। হারোণ ও তার বংশধরদের চিরকাল এই রীতি অতি অবশ্যই পালন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তারা মরতে না চায় তাহলে এই বিধি তাদের মেনে চলতে হবে| এই বিধি হারোণ এবং তার উত্তরপুরুষদের চিরকাল মেনে চলতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অবশ্যই তাদের হাত ও পা পরিষ্কার করবে, যেন তারা না মরে। এটি হারোণ ও তার বংশধরদের জন্য বংশ পরম্পরায় চিরকালের ব্যবস্থা হবে।”