Exodus 30:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার কাছে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের মাপ অনুসারে পাঁচ শত শেকল খাঁটি গন্ধরস, তার অর্ধেক অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি, আড়াই শত শেকল বচ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি এই সুন্দর সুন্দর মশলাগুলি নিও: 500 শেকল তরল গন্ধরস, এর অর্ধেক পরিমাণ (অর্থাৎ 250 শেকল) সুগন্ধি দারুচিনি, 250 শেকল সুগন্ধি বচ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপনার নিকটে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ শত শেকল নির্ম্মল গন্ধরস, তাহার অর্দ্ধ অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি, আড়াই শত শেকল সুগন্ধি বচ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপনার নিকটে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ শত শেকল নির্মল গন্ধরস, তাহার অর্ধ অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি, আড়াই শত শেকল সুগন্ধি বচ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি কতগুলো ভাল জাতের মশলা, অর্থাৎ পাঁচ কেজি গন্ধরস, আড়াই কেজি সুগন্ধি দারচিনি, আড়াই কেজি বচ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি কতগুলো ভাল জাতের মসলা, অর্থাৎ পাঁচ কেজি গন্ধরস, আড়াই কেজি খোশবু দারচিনি, আড়াই কেজি বচ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এই গন্ধ্যদ্রব্যগুলি সংগ্রহ করবে: পবিত্র পীঠস্থানের শেকেলের নির্দিষ্ট মান অনুযায়ী পাঁচশো শেকেল গন্ধরস, তার অর্ধেক পরিমাণ অর্থাৎ আড়াইশো শেকেল সুগন্ধি দারুচিনি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুগন্ধি মশলা খুঁজে আনো| 12 পাউণ্ড ওজনের তরল মস্তকি, 6 পাউণ্ড ওজনের সুগন্ধি দারুচিনি, 6 পাউণ্ড ওজনের সুগন্ধি এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি এই ভালো ভালো সুগন্ধ মশলাগুলি নাও, পবিত্র জায়গার শেকল অনুযায়ী পাঁ চ শত শেকল খাঁটি গন্ধরস, দুশো পঞ্চাশ শেকল সুগন্ধি দারুচিনি,