Exodus 30:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ সমস্ত কিছু দ্বারা তুমি অভিষেকের পবিত্র তেল সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে প্রস্তুত করবে, তা অভিষেকের জন্য পবিত্র তেল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এগুলি দিয়ে সুগন্ধি দ্রব্যাদির প্রস্তুতকারকের হস্তকলার মতো করে পবিত্র এক অভিষেক-তেল, সুগন্ধি এক মিশ্রণ তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থ পবিত্র তৈল গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত তৈল, প্রস্তুত করিবে, তাহা অভিষেকার্থ পবিত্র তৈল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থ পবিত্র তৈল গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত তৈল, প্রস্তুত করিবে, তাহা অভিষেকার্থ পবিত্র তৈল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুগন্ধি জিনিস তৈরী করবার মত করে তুমি এই সব সুগন্ধি মশলা একসংগে মিশিয়ে নিয়ে অভিষেকের জন্য তেল তৈরী করাবে। এটাই হবে পবিত্র অভিষেক-তেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খোশবু জিনিস তৈরী করবার মত করে তুমি এই সব খোশবু মসলা একসংগে মিশিয়ে নিয়ে অভিষেকের জন্য তেল তৈরী করাবে। এটাই হবে পবিত্র অভিষেক-তেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইগুলির সংমিশ্রণে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী পবিত্র অভিষেকের তেল প্রস্তুত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুগন্ধি অভিষেকের তেল তৈরী করবার জন্য এই জিনিসগুলি বিশেষজ্ঞের মতো মেশাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবগুলি দিয়ে তুমি অভিষেক করার জন্য পবিত্র তৈল তৈরী করবে, গন্ধবণিকের প্রক্রিয়া মতই এই তৈল তৈরী করবে, আর এটি অভিষেকের জন্য এবং আমার জন্য সংরক্ষিত পবিত্র তেল হবে।