Exodus 30:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তার সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার আসন অভিষেক করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলির বেদি ও তার সব বাসনপত্র, এবং গামলা ও তার মাচাটি অভিষিক্ত করার জন্য তা ব্যবহার কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দীপবৃক্ষ ও তাহার সকল পাত্র, ধূপবেদি, হোমবেদি ও তাহার সকল পাত্র, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধূপবেদি, হোমবেদি ও তাহার সকল পাত্র, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের বেদী ও তার সব পাত্র এবং আসন সুদ্ধ গামলাটা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌ ও তার সব পাত্র এবং আসনসুদ্ধ গামলাটা পাক-পবিত্র করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোমের বেদী ও তার সমস্ত পাত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি অভিসিঞ্চিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির বেদীতে এবং হোমবলির জন্য ব্যবহৃত সমস্ত পাত্রে এবং হাত পা ধোয়ার সেই পাত্র ও পাত্রের নীচে রাখা পায়াতেও ঐ তেল ছিটিয়ে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধূপবেদি, হোমবেদি ও তার সব পাত্রগুলি এবং হাত ধোয়ার জন্য গামলার মত পাত্র ও সেটি রাখবার জন্য দানি অভিষেক করবে।