Exodus 30:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এসব বস্তু পবিত্র করবে, তাতে তা অতি পবিত্র হবে; যে কেউ তা সপর্শ করে, তার পবিত্র হওয়া চাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি তুমি পবিত্র করবে, যেন সেগুলি অতি পবিত্র হয়ে যায় এবং যা কিছু সেগুলির সংস্পর্শে আসবে সেগুলিও পবিত্র হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই সকল বস্তু পবিত্র করিবে, তাহাতে তাহা অতি পবিত্র হইবে; যে কেহ তাহা স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই সকল বস্তু পবিত্র করিবে, তাহাতে তাহা অতি পবিত্র হইবে; যে কেহ তাহা স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সেগুলো মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা আসবে তা আমার উদ্দেশ্যে আলাদা হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সেগুলো মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা আসবে তা পাক-পবিত্র হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে তুমি এগুলি শুদ্ধ করে, উৎসর্গ করবে। এগুলি হবে মহাপবিত্র বস্তু। এগুলির সঙ্গে কোন কিছুর সংস্পর্শ ঘটলে তা পূত ও পবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সেবার জন্য এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে পবিত্র করে তুলতে হবে| তাহলেই তারা পবিত্র হয়ে উঠবে| এই জিনিসগুলোকে অন্য কিছু স্পর্শ করলে সেগুলোও পবিত্র হয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই সব জিনিসপত্র গুলি পবিত্র করবে, যাতে সেগুলি অতি পবিত্র হবে এবং আমার জন্য সংরক্ষিত হবে। যে কেউ সেগুলি স্পর্শ করবে, তাকে অবশ্যই পবিত্র হতে হবে।