Exodus 30:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি সেই ধূপগাহ্, তার উপরের অংশ ও চারপাশ ও শৃঙ্গ খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দেবে এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর চূড়া ও সবদিক এবং শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিয়ো, এবং এর চারপাশে সোনার এক ছাঁচ তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি সেই বেদি, তাহার পৃষ্ঠ ও চারি পার্শ্ব ও শৃঙ্গ নির্ম্মল স্বর্ণে মুড়িবে, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি সেই বেদি, তাহার পৃষ্ঠ ও চারি পার্শ্ব ও শৃঙ্গ নির্মল স্বর্ণে মুড়িবে, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর উপরটা, তার চারপাশ এবং শিংগুলো খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আর তার চার কিনারা ধরে থাকবে সোনার নক্শা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধূপগাহের উপরটা, তার চারপাশ এবং শিংগুলো খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আর তার চার কিনারা ধরে থাকবে সোনার নক্শা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর উপরিভাগে, চারিধার এবং শৃঙ্গগুলি তুমি খাঁটি সোনা দিয়ে মুড়ে দেবে। এর চারিধারে সোনার বেড় তৈরী করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওটিকে খাঁটি সোনা দিয়ে মুড়ে দাও–এর উপরিভাগে, বেদীকে ঘিরে তার চার ধারে এবং বেদীর চারধারে তার শৃঙ্গগুলি সোনার নিকেল দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি অবশ্যই সেই ধূপবেদিটির উপরে, চার পাশে এবং এর শিংগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দেবে। তুমি তার চারদিকে সোনার পাত তৈরী করে দেবে।