Exodus 30:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের শরীরে তা ঢালা যাবে না এবং তোমরা তার দ্রব্যের পরিমাণ অনুসারে সেরকম আর কোন তেল প্রস্তুত করবে না; তা পবিত্র, তোমাদের পক্ষে পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য কোনো মানুষের দেহে এটি ঢেলো না এবং একই প্রস্তুতপ্রণালী ব্যবহার করে অন্য কোনো তেল তৈরি কোরো না। এটি পবিত্র, আর তোমাদের এটি পবিত্র বলেই গণ্য করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের গাত্রে তাহা ঢালা যাইবে না; এবং তোমরা তাহার দ্রব্যের পরিমাণানুসারে তৎসদৃশ আর কোন তৈল প্রস্তুত করিবে না; তাহা পবিত্র, তোমাদের পক্ষে পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের গাত্রে তাহা ঢালা যাইবে না; এবং তোমরা তাহার দ্রব্যের পরিমাণানুসারে তৎসদৃশ আর কোন তৈল প্রস্তুত করিবে না; তাহা পবিত্র, তোমাদের পক্ষে পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাধারণ লোকদের গায়ে তারা যেন তা না দেয় এবং ঐ সব মশলা দিয়ে তারা যেন এই নিয়মে কোন তেলও তৈরী না করে। এই তেল পবিত্র; সেইজন্য তাদেরও সেটা সেইভাবেই দেখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাধারণ লোকদের গায়ে তারা যেন তা না দেয় এবং ঐ সব মসলা দিয়ে তারা যেন এই নিয়মে কোন তেলও তৈরী না করে। এই তেল পবিত্র; সেইজন্য তাদেরও সেটা সেইভাবেই দেখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন সাধারণ ব্যক্তির দেহে এই তেল ঢালবে না কিম্বা এর প্রকরণ অনুযায়ী এই ধরণের কোন তেল প্রস্তুত করবে না। এই তেল পবিত্র, একে তোমরা পূত ও স্বতন্ত্র বলে গণ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাধারণ সুগন্ধি হিসেবে কেউ যেন এই তেল ব্যবহার না করে| এই সূত্র অনুসারে অন্য কোন তেল তৈরী করবে না| এই তেল পবিত্র এবং তোমাদের কাছে এর বিশেষ অর্থ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি মানুষের গায়ে লাগানো যাবে না; আর না তোমরা সেই জিনিসের পরিমাণ অনুসারে সেরকম অন্য কোন তেল তৈরী করবে; কারণ এটি পবিত্র এবং আমার অর্থাৎ সদাপ্রভুর জন্য সংরক্ষিত।