Exodus 30:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ তার মত তেল প্রস্তুত করে ও যে কেউ পরের শরীরে তার কিঞ্চিৎ দেয়, সে তার লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ এটির মতো সুগন্ধি তৈরি করে এবং একজন যাজক ছাড়া অন্য কোনো মানুষের গায়ে ঢেলে দেয়, তাকে তার লোকজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে। ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ তাহার মত তৈল প্রস্তুত করে, ও যে কেহ পরের গাত্রে তাহার কিঞ্চিৎ দেয়, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ তাহার মত তৈল প্রস্তুত করে, ও যে কেহ পরের গাত্রে তাহার কিঞ্চিৎ দেয়, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ এই রকম সুগন্ধি জিনিস তৈরী করে কিম্বা পুরোহিত ছাড়া আর কারও গায়ে তা দেয় তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ এই রকম খোশবু জিনিস তৈরী করে কিংবা ইমাম ছাড়া আর কারও গায়ে তা দেয় তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি এই ধরণের তেল প্রস্তুত করবে বা যে সাধারণ কোন লোকের দেহে এই তেল ঢালবে সে সমাজচ্যুত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ এই পবিত্র তেল সাধারণ সুগন্ধি হিসাবে তৈরী করে অথবা এটি কারো ওপর আরোপ করে, তার লোকদের থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ এই তেলের মত সুগন্ধি তেল তৈরী করে ও যে কেউ অন্য কারুর গায়ে কিছুটা লাগিয়ে দেয়, সে নিজের লোকজনের মধ্য থেকে বিচ্ছিন্ন হবে।”