Exodus 30:35 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা দ্বারা সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে করা ও লবণ মিশানো একটি খাঁটি পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং একজন সুগন্ধি দ্রব্যাদি প্রস্তুতকারকের হস্তকলার মতো করে ধূপের এক সুগন্ধি মিশ্রণ তৈরি কোরো। এটি যেন লবণাক্ত এবং খাঁটি ও পবিত্র হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহা দ্বারা গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত ও লবণমিশ্রিত এক নির্ম্মল পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহা দ্বারা গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত ও লবণমিশ্রিত এক নির্মল পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইগুলি একসঙ্গে মিশিয়ে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী লবণ সহযোগে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করবে। এ হবে খাঁটি ও পবিত্র বস্তু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরিষ্কার লবনের সঙ্গে এই সুগন্ধি মশলাগুলো মেশাও এবং সুগন্ধি তৈরী করার মতো সুগন্ধি ধূপ বানাও| এই প্রক্রিয়া ধূপকে খাঁটি এবং পবিত্র করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইগুলি দিয়ে গন্ধবণিকের প্রক্রিয়া মতো তৈরী এবং লবণ মিশিয়ে এক খাঁটি ও পবিত্র এবং আমার জন্য সংরক্ষিত সুগন্ধ ধূপ তৈরী করবে।