Exodus 30:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কিঞ্চিৎ চূর্ণ করে, যে জমায়েত-তাঁবুতে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, তার মধ্যে শরীয়ত-সিন্দুকের সম্মুখে তা রাখবে; তা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা থেকে কিছুটা পিষে গুঁড়ো করে নিও এবং তা সমাগম তাঁবুতে বিধিনিয়মের সেই সিন্দুকটির সামনে এনে রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব। এটি তোমাদের কাছে অতি পবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার কিঞ্চিৎ চূর্ণ করিয়া, যে সমাগম-তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে তাহা রাখিবে; তাহা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কিঞ্চিৎ চূর্ণ করিয়া, যে সমাগম-তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য-সিন্দুকের সম্মুখে তাহা রাখিবে; তাহা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কিছুটা নিয়ে গুঁড়া করে মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-ফলকের সামনে রাখবে। সেখানেই আমি তোমার সংগে দেখা করব। এই ধূপ তোমরা মহাপবিত্র জিনিস বলে মনে করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কিছুটা নিয়ে গুঁড়া করে মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-ফলকের সামনে রাখবে। সেখানেই আমি তোমার সংগে দেখা করব। এই ধূপ তোমরা মহাপবিত্র জিনিস বলে মনে করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর খানিকটা অংশ তুমি খুব মিহি করে গুঁড়ো করবে এবং তা সম্মিলন শিবিরের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার স্থানে অর্থাৎ চুক্তি সিন্দুকের সম্মুখে রাখবে। এই ধূপ তোমরা মহাপবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খানিকটা পাউডারের মতো ধূপের গুঁড়ো করে নিয়ে সেই মিহি করা ধূপের গুঁড়ো যে সমাগম তাঁবুতে আমি তোমাদের দর্শন দেব তার মধ্যে রাখা সাক্ষ্যসিন্দুকের সামনে রাখবে| বিশেষ প্রয়োজনেই শুধুমাত্র এই ধূপের গুঁড়ো ব্যবহার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এইগুলি একটি ভালো চূর্ণ যন্ত্রে চূর্ণ করবে। এর কিছুটা নিয়ে যে সমাগম তাঁবুতে আমি তোমার সঙ্গে দেখা করব তার মধ্যে সাক্ষ্য সিন্দুকের সামনে সেগুলি রাখবে; আর তোমরা এটিকে অতি পবিত্র বলে মনে করবে।