Exodus 30:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করবে, তার দ্রব্যের পরিমাণ অনুসারে তোমরা নিজেদের জন্য তা করো না, তা তোমার জ্ঞানে মাবুদের উদ্দেশে পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই প্রস্তুতপ্রণালী দিয়ে নিজেদের জন্য তোমরা কোনো ধূপ তৈরি কোরো না; সদাপ্রভুর উদ্দেশে এটি পবিত্র বলে গণ্য কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যেন এই নিয়মে এই সব সুগন্ধি জিনিস দিয়ে নিজের ব্যবহারের জন্য কোন ধূপ তৈরী না করে। এটা যে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা তা তোমরা মনে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যেন এই নিয়মে এই সব খোশবু জিনিস দিয়ে নিজের ব্যবহারের জন্য কোন ধূপ তৈরী না করে। এটা যে মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র তা তোমরা মনে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই প্রকরণ অনুযায়ী কোন ধূপ তোমরা নিজেদের ব্যবহারের জন্য তৈরী করবে না একে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূত ও স্বতন্ত্র বস্তু বলে বিবেচনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর জন্য বিশেষ প্রয়োজন ছাড়া এর ব্যবহার হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেমন তোমরা সুগন্ধি ধূপ তৈরী করবে, তোমরা সেই জিনিসের পরিমাণ অনুসারে নিজেদের জন্য তা কোরো না। এটি তোমার কাছে মহা পবিত্র হবে।