Exodus 30:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার কিনারার নিচে দুই কোণের কাছে সোনার দু’টা করে কড়া গড়ে দেবে, দুই পাশে গড়ে দেবে; তা ধূপগাহ্‌ বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ছাঁচের তলায় বেদিটির জন্য সোনার দুটি আংটা তৈরি কোরো—বেদিটি বহন করার ক্ষেত্রে ব্যবহৃত খুঁটিগুলি ধরে রাখার জন্য বিপরীত দিকগুলির প্রত্যেকটিতে দুটি দুটি করে আংটা তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার নিকালের নীচে দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিবে, দুই পার্শ্বে গড়িয়া দিবে; তাহা বেদি বহনার্থ বহন-দণ্ডের ঘর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার নিকালের নিচে দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিবে, দুই পার্শ্বে গড়িয়া দিবে; তাহা বেদি বহনার্থ বহন-দণ্ডের ঘর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর দু’পাশে নক্‌শার নীচে দু’টা করে সোনার কড়া লাগাতে হবে যাতে তার ভিতর দিয়ে ডাণ্ডা ঢুকিয়ে সেটা বয়ে নেওয়া যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধূপগাহের দু’পাশে নক্‌শার নীচে দু’টা করে সোনার কড়া লাগাতে হবে যাতে তার ভিতর দিয়ে ডাণ্ডা ঢুকিয়ে সেটা বয়ে নেওয়া যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটির জন্য তুমি দুই জোড়া সোনার আঙটা তৈরী করে বেড়ের নীচে দুই ধারে জুড়ে দেবে যেন এটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডা দুটি ঐ আঙটার মধ্যে গলানো যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোনার নিকেলের নীচে বেদীর বিপরীত দুদিকে দুটো সোনার আংটা লাগাবে| এই আংটায় দণ্ড ঢুকিয়ে বেদীকে বয়ে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সোনার পাতের নীচে দুই বিপরীত ধারে কোণের কাছে দুটি করে সোনার বালা তৈরী করবে; বালাগুলি বেদি বয়ে নিয়ে যাওয়ার জন্য বহন দণ্ডের ঘর হবে।