Exodus 30:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত-সিন্দুকের কাছে থাকা পর্দার অগ্রভাগে, শরীয়ত-সিন্দুকের উপরিস্থ গুনাহ্‌-আবরণের সম্মুখে তা রাখবে, সেই স্থানে আমি তোমার কাছে দেখা দেবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটিকে আড়াল করে রাখে, সেটির সামনের দিকে—যে প্রায়শ্চিত্ত-আচ্ছাদনটি বিধিনিয়মের ফলকগুলির উপরে থাকে, সেটির সামনে—সেই বেদিটি রেখো, যেখানে আমি তোমার সাথে দেখা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সাক্ষ্য-সিন্দুকের নিকটস্থ তিরস্করিণীর অগ্রদিকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহা রাখিবে, সেই স্থানে আমি তোমার কাছে দেখা দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সাক্ষ্য-সিন্দুকের নিকটস্থ তিরস্করিণীর অগ্রদিকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহা রাখিবে, সেই স্থানে আমি তোমার কাছে দেখা দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাক্ষ্য-সিন্দুকের কাছে, অর্থাৎ সাক্ষ্য-ফলকের উপরকার ঢাকনাটার কাছে যে পর্দা থাকবে এই বেদীটা তার সামনে রাখবে; সেখানেই আমি তোমার সংগে দেখা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাক্ষ্য-সিন্দুকের কাছে, অর্থাৎ সাক্ষ্য-ফলকের উপরকার ঢাকনাটার কাছে যে পর্দা থাকবে এই ধূপগাহ্‌টা তার সামনে রাখবে; সেখানেই আমি তোমার সংগে দেখা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে, তারই সামনে যেখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব সেখানে এই বেদীটি স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধূপবেদীটি বিশেষ পর্দার সামনে বসাও| ঐ পর্দাটি সাক্ষ্যসিন্দুকের ওপর যে আচ্ছাদন আছে তার সামনে থাকবে| এটা সেই স্থান সেখানে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সাক্ষ্য সিন্দুকের পাশের পর্দার সামনের দিকে ধূপ বেদিটি রাখবে। এটি সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণের সামনে থাকবে, যেখানে আমি তোমার সঙ্গে দেখা করব।