Exodus 30:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন তার উপরে সুগন্ধি ধূপ জ্বালাবে; প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করার সময়ে সে ঐ ধূপ জ্বালাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রতিদিন সকালে হারোণ যখন প্রদীপগুলি পরিষ্কার করবে তখন তাকে বেদিতে সুগন্ধি ধূপ জ্বালাতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ তাহার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইবে; প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করিবার সময়ে সে ঐ ধূপ জ্বালাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ তাহার উপরে সুগন্ধি ধূপ জ্বালাইবে; প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করিবার সময়ে সে ঐ ধূপ জ্বালাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রত্যেক দিন সকালে বাতিগুলো ঠিক করে রাখবার সময় হারোণ ঐ বেদীর উপর সুগন্ধি ধূপ জ্বালাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“প্রত্যেক দিন সকালে বাতিগুলো ঠিক করে রাখবার সময় হারুন ঐ ধূপগাহের উপর খোশবু ধূপ জ্বালাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বেদীর উপরে হারোণ সুগন্ধি ধূপ জ্বালাবে। প্রতিদিন সকালে প্রদীপগুলি পরিষ্কার করার সময় সুগন্ধি ধূপ জ্বালাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রতি সকালে হারোণ যখন বাতিগুলো ঠিক করতে আসবে তখন সে বেদীতে সুগন্ধি ধূপ জ্বালাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ অবশ্যই প্রতিদিন সকালে সুগন্ধি ধূপ জ্বালাবে; তিনি প্রদীপ পরিষ্কার করবার দিন ঐ ধূপ জ্বালাবে।